নবীগঞ্জে অবহেলায় নষ্ট হচ্ছে লাখ টাকার সরকারি গাছ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

নবীগঞ্জে অবহেলায় নষ্ট হচ্ছে লাখ টাকার সরকারি গাছ

ইকবাল হোসেন তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২০/১১/২০২৩ ০৭:১০:১৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে অবহেলায় নষ্ট হচ্ছে লাখ টাকার সরকারি গাছ

নবীগঞ্জে অবহেলায় নষ্ট হচ্ছে লাখ টাকার সরকারি গাছ।


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কের পাশে অবস্থিত কৃষি অফিসের বীজাগার শ্রমিক দিয়ে অবৈধভাবে ভাংচুর ও গাছ কর্তন করা হয় পৌর মেয়র ছাবির আহমেদ কর্তৃক।

গত ২ জানুয়ারি শিরোনামে নবীগঞ্জে অনুমতি ছাড়াই কৃষি অফিসে পরিত্যক্ত ভবন গুড়িয়ে দিলো পৌর কর্তৃকপক্ষ এমন শিরোনামে স্থানীয় ও জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকে’ই অর্ধেক ভাঙ্গা অবস্থায় ভবনটি পড়ে আছে ।

কিন্তু অযত্নে অবহেলায় এই স্থানে রয়েছে লাখ টাকা মূল্যের সরকারি গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। সাবেক নবীগঞ্জ উপজেলা কৃষি অফিসার এ,কে,এম মাকসুদুল আলম খবর পেয়ে এসে দেখেন বীজাগার ভবন গুড়িয়ে দেয় এবং লাখ টাকা মূল্যর ভালো প্রজাতির গাছ কেটে ফেলেছে এসময় শ্রমিকদের আপত্তি দেন । তারা তার আপত্তি না শুনে বলে মেয়রের নির্দেশে কাজ করছি বলে।

পরে এ,কে, এম মাকসুদুল আলম তার উর্ধ্বতন কর্তৃপক্ষ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কে,বিষয়টি লিখিতভাবে জানান। একে এম মাকসুদুল আলম কে আরো জানান কৃষি অফিসের বীজগার ভাংচুর এর দায়ে উর্ধ্বতন কর্তৃপক্ষে নির্দেশে হাই কোর্টে মামলা চলমান রয়েছে।

এদিকে কৃষি অফিসের বীজাগার ভবন ভাংচুর করে সেখানে করা হয়েছে পৌর মিনি বাস টার্মিনাল। অবৈধভাবে সরকারী গাছ কর্তন করে রাখা হয়েছে অরক্ষিত অবস্থায়। সাথে সাথে পদক্ষেপ নেয়া হলে গাছগুলো থেকে সরকার যেমন রাজস্ব পেত। যে কোনো সময় সরকারের এই মহামূল্যবান গাছ গুলো চুরি হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জানান স্থানীয়রা।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ বলেন, এই বিষয়ে আমার জানা নেই। কৃষি অফিস থেকে এই বিষয়ে জেনে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। 

JA



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম