হবিগঞ্জ ৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ব্যারিস্টার সুমনসহ ৬ নেতা
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

হবিগঞ্জ ৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ব্যারিস্টার সুমনসহ ৬ নেতা

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২১/১১/২০২৩ ০১:০১:১১ পূর্বাহ্ন

 হবিগঞ্জ ৪ আসনে আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ব্যারিস্টার সুমনসহ ৬ নেতা

ছবি : নিজস্ব


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন ছয় সম্ভাব্য প্রার্থী। গত শনিবার থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। সিলেট বিভাগে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ সমন্বয়ক দলের সদস্য আমিনুল ইসলাম জুয়েল প্রথম দুই দিনে হবিগঞ্জ-৪ থেকে ছয়জনের সংগ্রহের তথ্য নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের মনোনয়নপ্রার্থীরা হলেন– বর্তমান সংসদ সদস্য ও বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী, যুবলীগের সাবেক আইন সম্পাদক হাইকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর হোসেন জিতু, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক নিজামুল হক মোস্তফা শহীদ রানা ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মোহাম্মদ মিসির আলী।

এ বিষয়ে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত দু’বার মনোনয়ন দিয়ে আমার ওপর আস্থা রেখেছেন। জনগণও আমাকে নির্বাচিত করেছে। দল এবারও মনোনয়ন দিলে জনগণের জন্য আরও কাজ করার সুযোগ পাব। তবে এক আসন থেকে ছয়জনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম তোলা নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

তারা জানান, এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ নেই, ভোটাররা নাম শোনেননি, রাজনীতির মাঠেও দেখা যায় না– এমন ব্যক্তিরাও নৌকার টিকিট নিয়ে সংসদ সদস্য হতে চান। আসলে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেই সংসদে যাওয়া নিশ্চিত– এমন চিন্তা থেকেই সবাই প্রার্থী হতে চান। কেউ কেউ আবার মনোনয়ন পাবেন না জেনেও রাজনৈতিক প্রোফাইল ‘সমৃদ্ধ’ করতে মনোনয়নপত্র নিয়েছেন।

এম সি



শীর্ষ সংবাদ:

৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ
ক্যান্সারের উন্নত চিকিৎসায় অনন্য অবদান রাখছে নর্থ ইস্ট মেডিকেল কলেজ
সিলেটবাসীর প্রত্যাশা পূরণে নগরীর যোগাযোগব্যবস্থা আরও আধুনিক করা হবে- বাণিজ্যমন্ত্রী
রবীন্দ্রনাথের সিলেট সফর ছিল ঐতিহাসিক: সিসিক প্রশাসক
মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে দেখতে গেলেন মন্ত্রী মুক্তাদির ও সিটি প্রশাসক কাইয়ুম