সিলেটে এপিবিএনের অভিযানে মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য আটক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

সিলেটে এপিবিএনের অভিযানে মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য আটক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০১:৪৩:৩৫ পূর্বাহ্ন

সিলেটে এপিবিএনের অভিযানে মোটরসাইকেলসহ চোর চক্রের ২ সদস্য আটক


সুনামগঞ্জ থেকে মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে আটক করেছে সিলেট ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। 

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন জগন্নাথপুর হইতে রানীগঞ্জগামী রাস্তার হাবিবনগর সাকিনস্হ দি ক্যাফে চায়ের আড্ডার সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এপিবিএন।

আটককৃতরা হলেন- নবীগঞ্জ উপজেলার কসবা এলাকার মৃত হাজী ছালেহ আহম্মদের ছেলে সৌরভ আহমদ  (৩০) ও মো. আবুল কালামের ছেলে মো. তোফাজ্জল হোসেন (২০)। এস আই ওমর ফারুক ঘটনার বিষয়ে বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় এজাহার দায়ের করা হয়েছে।

সংবাদবিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, সিলেট ৭ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলাম এর  নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের তত্ত্বাবধানে সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমান ও পুলিশ পরিদর্শক পরিদর্শক (নিঃ) এস এম আল মামুনের  নেতৃত্বে অভিযান পরিচালনা করে আসামীদেরকে আটক কর হয়।

এপিবিএন জানায়, কালো-নীল রংয়ের  চোরাই করা ওই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন