সিলেটে হাসপাতালে স্বজনহীন দুই মা বড়ই অসহায়।
তারা দুজনই মা। কারও স্ত্রী, কারও মেয়ে। তাদের সন্তান সন্ততিও আছেন। শুধু দুঃসময়ে পাশে থাকার কেউ নেই। তাই তারা দিনের পর দিন হাসপাতালের মেঝেতে আছেন। একজন হারিয়েছিলেন ১০ দিন আগে। সংবাদকর্মীর সহায়তায় পেয়েছেন ঠিকানার খোঁজ। আর আরেক হাসপাতালে আছেন দুই্ মাস ধরে। তার ভাঙ্গা পায়ে লোহার বেড়ি পরানো। বেড়ি খুললেই আবারও ভাঙ্গা পুরো নষ্ট হয়ে যাবে। তাদেরকে দেখভাল করার তেমন কেউ নেই। হাসপাতালের আয়া আর নার্সদের দয়ায় তারা কোনোরকম দিন গুজরাণ করছেন। যা পান তাই খান। কনকনে শীতে তাদের নড়বড়ে দেহখানা থরথর করে কাপলেও কাউকে বলতে পারছেন না। দুজনের মুখের কথাই আটকে যায় দূর্বলতায়। এমনি পরিস্থিতিতে আশপাশ রোগীদের স্বজনদের জিজ্ঞাসা-সিলেটে কী কোনো বৃদ্ধাশ্রম নেই। থাকলে প্লিচজ ওদেরকে নিয়ে যান। তাদের কষ্ট আর ভাল্লাগেনা।
সিলেট এমএজি হাসপাতালের ২৬ নং ওয়ার্ডের এক কোনে মেঝেতে চিকিৎসাধীন আছেন এই দুজন মা। যাদের বয়স এখন ষাটের উপরে। একজনের নাম রফিকুন্নেছা উরফে রফিকুন বেগম। আরেক জনের নাম মরিয়ম বেগম। হাসপাতালে গিয়েছিলাম রফিকুন ন্নেছার খবর নিতে। ক’ দিন আগে আমাদের সহকর্মী আবুল হোসেনের সহায়তায় হারানোর ১০ দিন পর তার পরিবারের সন্ধান মিলে।
হাসপাতালের ২৬ নং ওয়ার্ডে রেখে গেছেন এক সিএনজি অটো রিকশা চালক। তাকে জৈন্তাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা পেয়ে এই অটোরিকশার চালকের মাধমে পাঠিয়েছিলেন। এরপর আর সেই সমাজসবা কর্মকর্তা কোনো খবর নেননি। পত্রিকায় সংবাদও প্রকাশ হয়। গতকাল সকালে গিয়েছিলাম রফিকুন বেগম উরেফ রফিকুন্নেছা কেমন আছেন খোঁজ নিতে। সেখানে গিয়ে তার পুত্র আব্দুল মজিদকে পাই। সেও হঠাৎ মাকে ফেলে এদিক ওদিক চলে যায়। সাংবাদিক আবুল জানালেন আব্দুল মজিদও পুরো সুস্থ নন, যে কারণে তিনিও মায়ের তেমন একটা খবর রাখেন না। ফলে তার মা বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন। নিখোজ অবস্থাতেই তার বাম হাতটি ভেঙে যায়। এখনও সেই ভাঙ্গা হাত নিয়েই চিকিৎসাধীন আছেন হাসপাতালে। দু সপ্তাহ ধরে থাকলেও তার হাতের চিকিৎসা এখনও শুরুই হয়নি।
এই রফিকুন সম্পর্কে খোঁজ নিয়ে জানা গেছে গোয়াইনঘাটের মনাইকান্দি গ্রামের সাবেক মেম্বার মরতুজ আলীর মেয়ে এই রফিকুন বেগম। এক সময় তাদের আর্থিক অবস্থা খুবই ভালো ছিলো। শুধু রফিকুনের বাবারই ২শ বিঘার উপরে জমি ছিলো। তার পুত্র আব্দুল মজিদ জানান, এই জমিগুলো এখনও আছে। কিন্তু তাদের দখলে নেই। টাকা পয়সা না থাকাতে জমির কোনো কাজও সংগ্রহ করতে পারেননি। ফলে তাদের অবস্থা দিন দিন খারাপই হচ্ছে। রফিকুন বেগমের পুত্রের মুখে এসব গল্প শুণে আশপাশ রোগীদের স্বজনরা শুধুই আফসোস করছেন, আর বলছেন সময় এবং পরিস্ততি মানুষকে কত অসহায় অবস্থায় ফেলতে পারে একজন রফিকুন বেগমই তার প্রমাণ।
এদিকে রফিকুনের পাশেই দেখা গেলো আরেক অসহায় নারীকে। নাম তাঁর মরিয়ম বেগম। বয়স প্রায় ষাটের কাছাকাছি হবে। এই রফিকুন বেগমকে দেখভাল করছেন হাসপাতালে আয়া আর নার্সরা। তার স্বজন বলতে কেউ নেই। কোনো রকম তার নাম আর তিন সন্তানের নাম বলতে পারলেন। বললেন আজাদ ও জুয়েল নামে তাঁর দুই ছেলে এবং সবুজ নামে তাঁর এক মেয়ে রয়েছে। বারবার যখন এই মহিলার নাম ঠিকানা জানতে চাইছলাম তখন একবার ক্যান্টনমেন্ট, আরেকবার মোহাম্মদপুর আরেকবার বাইসাইন এরকম নানা নাম বলেছেন। ফলে তার সঠিক কোনো ঠিকানা পাওয়া
যায়নি। হাসপাতালের আয়া আছিয়া বেগম তাকে সবার অনুরোধে দেখভাল করেন। তিনি জানান, দুই মাস আগে মানবাধিকার সংস্থার পরিচয় দিয়ে এক লোক এই মহিলাকে পা ভাঙ্গা অবস্থায় হাসপাতালে রেখে যায়। এসময় কিছু টাকা দিয়ে যায় তাতে দেখভাল করার জন্য। এরপর আর কেউ খোজ নিতে আসেনি। মহিলার ভাঙা পা ঠিক করতে চিকিৎসকরা লোহার বেড়ি দিয়েছেন। অনেক সময় বেডেই প্রস্রাব পায়খানা করছেন। পরিস্কার করার কেউ নেই। আয়াই করছেন। এমনি পরিস্থিতিতে চিকিৎসকরা তাদেরকে হাসপাতালে অন্য রোগীদের স্বার্থে না রাখার পক্ষে কথা বলছেন। কিন্তু এছাড়া কোনো উপায়ও খোঁজে পাচ্ছেন না। হাসপাতালে
কর্তব্যরতরা বললেন, এই দুজন মহিলাকে নিয়ে তারা বড়ই বিপত্তিতে আছেন। এদের কোনো স্বজনের ঠিক ঠিকানা নেই। তারা হাসপাতাল থেকে বের করে দিতেও পারছেন না, মানবিক কারণে। আবার হাসপাতালে রাখার মতো কোনো পরিবেশও নেই তাদেরে দুজনকে। এমতাবস্থায় তারা সরকারি বেসরকারী যে কোনো উদ্যোগকে স্বাগত জানাবেন-এমননটি বললেন হাসপাতালে দায়িত্বরতরা।
জৈন্তাবার্তা/জেএ




