জকিগঞ্জে কুশিয়ারা নদী থেকে যুবকের লাশ উদ্ধার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

জকিগঞ্জে কুশিয়ারা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৭:০১:৩১ পূর্বাহ্ন

জকিগঞ্জে কুশিয়ারা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিকী ছবি


জকিগঞ্জে কুশিয়ারা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার সময় পূর্বজামডহর গ্রামের কুরিয়ারবন্দ ডহর থেকে প্রায় ৫০কেজি ওজনের জীবিত মাছ সহ যুবককের লাশ উদ্ধার করে থানা পুলিশ। এসময় স্থানীয় ইউপি সদস্য এমাদ উদ্দীন সহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

জানা যায়, পেশায় মৎসশিকারী জকিগঞ্জ উপজেলার আমলশীদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসলাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৮) বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বীরশ্রী ইউনিয়নের পূর্বজামডহর গ্রামের কুরিয়ারবন্দ কুশিয়ারা নদীর ডরে মাছ ধরার নৌকা এবং তিনজন সঙ্গীসহ সেখানে যান। পরে নৌকা থেকে মাছ ধরতে অক্সিজেন সাপোর্টসহ নদীতে নামেন ঐ যুবক। সাথে থাকা বাকী সঙ্গীরা অনেক্ষণ পরে ফিরে না আসায রশি ধরে টান দিয়ে উপরে উঠান। ততক্ষণে লাশ হয়ে পরপারে পাড়ী জমান ঐ যুবক। 

নিহত যুককের ছোট বোন আমিনা বেগম জানান, আমার ভাইর সাথে থাকা অন্য শিকারীরা আমাদের খবর দিলে আমরা এখানে এসে উপস্থিত হয়েছি। আমার ভাই গতকাল কানাডা যাওয়া জন্য ফিঙ্গার দিয়ে এসেছে কিন্তু আজ পৃথিবী থেকে বিদায় নিয়ে গেল।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন