সিলেট বিভাগে মন্ত্রী পরিষদে সদস্য বাড়ানোর দাবিতে মানববন্ধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সিলেট বিভাগে মন্ত্রী পরিষদে সদস্য বাড়ানোর দাবিতে মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৭:১৬:৫৫ পূর্বাহ্ন

সিলেট বিভাগে মন্ত্রী পরিষদে সদস্য বাড়ানোর দাবিতে মানববন্ধন

সিলেট বিভাগে মন্ত্রী পরিষদে সদস্য বাড়ানোর দাবিতে মানববন্ধন।


উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সিলেট বিভাগে মন্ত্রী পরিষদে সদস্য বাড়াতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বর্তমান মন্ত্রী সভায় সিলেট বিভাগে তুলনা মূলকভাবে এ থেকে সিলেটবাসী বঞ্চিত হয়েছে। ২৮ বছরের ইতিহাসে এ প্রথম সিলেট-১ আসন মন্ত্রিত্ব থেকে বঞ্চিত। শুধু তাই নয় সুনামগঞ্জ ও হবিগঞ্জ এ থেকে বাদ পড়েনি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সিলেট সুনামগঞ্জ থেকে মন্ত্রী পরিষদে টেকনোক্রেট হলেও অর্ন্তভুক্ত করা সিলেটবাসীর প্রাণের দাবি। সিলেটের প্রাচীন ঐতিহ্য রয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধের সিলেটবাসীর অবদান সর্বজন স্কীকৃতি। দুঃখজনক হলেও সত্যি এবারের মন্ত্রী পরিষদ গঠনে সিলেটবাসীকে হতাশা করেছে।

গতকাল বৃহস্পতিবার ১ ফেব্রুয়ারি দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সম্মুখে নাগরিক দায়িত্বের উদ্যোগে মানববন্দন কর্মসুচিতে কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো: এম আর খালেদ তুষার পিএইচ ডি একথা বলেন।

মায়াবন সাহিত্য ও সংস্কৃতি পরিষদের প্রতিষ্টাতা সভাপতি লেখক কবি একে আজাদ খানের সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ মঞ্চের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক মো: আমিরুল ইসলাম চৌধুরী এহিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সমিতি সিলেটের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ বদরুল আলম, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের প্রতিষ্টাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, দুর্নীতি মুক্তকরন বাংলাদেশ ফোরামের সাধারন সম্পাদক মকসুদ হোসেন, দুর্নীতি প্রতিরোধ মঞ্চের সিলেট মহানগর সাখার সাধারণ সম্পাদক মোঃ আবর মিয়া পীর, নাগরিক দায়িত্বের কেন্দ্রীয় নেতা জামাল চৌধুরী, সমাজকর্মী তৌফিক আহমদ চৌধুরী, ডাঃ তাজ উদ্দিন, কয়েছ আহমদ, শেখ আহমদ সাদি আরাফ, সমাজকর্মী দেলোয়ার হোসেন শাহিন, কবি তারাশ কান্দি তালুকদার, কবি মকসুদ আহমদ লাল, দেওয়ান মাসুম আহমদ প্রমুখ। সভায় বক্তারা সিলেটবাসীর ন্যায্য দাবি আদায়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। বক্তারা বলেন, হাওড় অঞ্চলের ফসল রক্ষা বাধ যথা সময়ে শুরু না করলে বোরো ফসল ক্ষতিগ্রস্থ হওয়ার আশংকা প্রকাশ করেন। বিজ্ঞপ্তি

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন