সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০১/০২/২০২৪ ০৭:২১:১৬ পূর্বাহ্ন

সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ

সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের শীতবস্ত্র বিতরণ।


‘মানবতার আহ্বানে সাড়া দিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়ান’ 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও ফেডারেশনের সিলেট মহানগর শাখার সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু বলেছেন, শ্রমিক সমাজ হচ্ছে দেশের সবচেয়ে বড় অবহেলিত জনগোষ্ঠী। তাদের রক্ত ও ঘামে দেশের অর্থনীতির চাকা সচল হলেও তারা সব সময় অধিকার বঞ্চিত। শীতের তীব্রতায় শ্রমিক জনগোষ্ঠী তাদের পরিবার পরিজন নিয়ে বহু কষ্টে দিনাতিপাত করছেন। দেশের শ্রমজীবি মানুষের প্রতিনিধিত্বশীল সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন সাধ্যমত সহযোগিতা নিয়ে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। সামর্থ অনুযায়ী সবাইকে শীতার্ত মানুষের কল্যানে এগিয়ে আসতে হবে।

তিনি বুধবার রাতে শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর আওতাধিন সিলেট জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে নগরীর জিন্দাবাজার এলাকায় শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রুস্তম আলম কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রহিমের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর ট্রেড ইউনিয়ন বিষয়ক সম্পাদক ও প্রচার সম্পাদক মো: দিলশাদ মিয়া, ট্রেড ইউনিয়ন থানা-২ এর সাধারণ সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক ইব্রাহিম হোসেন বাদল, কোতোয়ালি থানা স্যানেটারী ও টাইলস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হোসেন ও জেলা স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শেখ নিয়ামত আলী প্রমূখ।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন