গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৫:০৩:২৮ পূর্বাহ্ন

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার

গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রেপ্তার।


গোয়াইনঘাট থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে  চুরি মামলার ৭.৫ আনা ওজনের স্বর্ণালংকার, ৩টি মোবাইল ফোন, ১৪ (চৌদ্দ) লিটার চোলাই মদ ঊদ্ধার, দুই জন সাজা প্রাপ্ত ও ৬ জন সাধারণ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামীসহ মোট ১০ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্তবার (২ ফেব্রুয়ারি) দুপুর ২ঘটিকার সময় গোয়াইনঘাট থানার মিডিয়া অফিসার এসআই জাহাঙ্গীর আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, সিলেট জেলার অপরাধ দমন, আসামী গ্রেফতার ও জেলার সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ, সিলেট নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তাছাড়া জেলার সংঘটিত সংঘবদ্ধ অপরাধ, ভিকটিম উদ্ধার, মাদক, খুন, ধর্ষণ, চোরাচালান, পরোয়ানাভূক্ত ও চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে জেলা পুলিশ, সিলেট সর্বাধিক গুরুত্ব দিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সিলেট জেলার গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় থানা এলাকা সহ নেত্রকোণা জেলায় অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানার মামলা নং-১৯ (১২) ২৩ এর চোরাই যাওয়া ৭.৫ আনা ওজনের র্স্বণালংকার ও ৩টি মোবাইল ফোন উদ্ধারসহ উক্ত মামলার তদন্তে প্রাপ্ত আসামী মোর্সালিন (২২), পিতা- গিয়াস উদ্দিন, থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়।

তাছাড়াও অত্র থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে গোয়াইনঘাট থানাধীন ৫নং পূর্ব আলীরগাঁও ইউপি এলাকা থেকে ১৪ চৌদ্দ লিটার চোলাই মদসহ আসামী সবির উদ্দিন (২৭)কে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে উক্ত আসামীর বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় ১টি মাদক মামলা রুজু করা হয়। এছাড়াও ২ জন সাজা পরোয়ানাভুক্ত আসামী  মোঃ জসিম উদ্দিন, পিতা-মোহাম্মদ আলী, স্থায়ী: গ্রাম- উপর সাতাইন,  সালমান আহমদ, পিতা-মোঃ আব্দুল বাড়ী, গ্রামনিহাইন এবং সাধারণ পরোয়ানাভুক্ত আসামী মোঃ ইমরান আহমদ(৪০), পিতা-সমছুল ইসলাম, স্থায়ী: গ্রাম- লাবু, ইউসুফ মিয়া(৩৭), পিতা-মৃত সুরুজ মিয়া, উভয় স্থায়ী: গ্রাম- ছৈলাখেল ৮ম খন্ড, নজরুল ইসলাম (৩৫), পিতা-মৃত হিরন মিয়া, দোলাল আহমদ (৪৫), পিতা- মৃত ইসলাম উদ্দিন, সাং-হাদারপাড়,  নুরুল হক, পিতা- মোঃ আসকর আলী, শাহেরা খানম, পিতা- তাহির আলী, উভয় সাং-লাকি, সর্ব থানা- গোয়াইনঘাট, জেলা-সিলেট তাদেরমে গ্রেফতার পূর্ব বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন