ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেটের প্রসংশনীয় উদ্যোগ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেটের প্রসংশনীয় উদ্যোগ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৭:২৩:৫৪ পূর্বাহ্ন

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেটের প্রসংশনীয় উদ্যোগ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে সিলেটের প্রসংশনীয় উদ্যোগ। ছবি : মোবারক হোসেন পাপ্পু


ফেব্রুয়ারিকে বলা হয়ে থাকে ভাষার মাস। বায়ান্নর এ মাসেই ভাষার দাবিতে প্রাণ দিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার, সফিউরসহ নাম না জানা সোনার ছেলেরা। বাংলা ভাষার জন্য ১৯৫২ সালে জীবন দেওয়া সেই শহীদদের স্মরণে ২১ ফেব্রুয়ারিকে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। তাদের সম্মানার্থে বিশেষ জার্সি উন্মোচন করেছে সিলেট ফ্র্যাঞ্চাইজি। মাতৃভাষার প্রতি সম্মানে সিলেট স্ট্রাইকার্সের এমন উদ্যোগ। জার্সির পেছনে নাম ও নম্বর লেখা বাংলায়। শুরুতে দেখে যে কেউই থমকেই যেতে পারেন। জার্সির রঙও গেছে বদলে, এর সঙ্গে বদলে গেছে ভাগ্য। আসরে নিজেদের ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে তারা। সমর্থকদের মুখে উল্লাসের সঙ্গে ফিরেছে হাসি। আরেকদিকে হেরেই চলছে দুর্দান্ত ঢাকা।  

শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়েছে সিলেট স্ট্রাইকার্স। শুরুতে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করে সিলেট। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের বেশি করতে পারেনি ঢাকা। প্রথম ম্যাচ জেতার পর এ নিয়ে টানা চার ম্যাচ হারলো তারা। ষষ্ঠ ম্যাচে এসে প্রথম জয় পেয়েছে সিলেট।  

দুর্দান্ত ঢাকার সঙ্গে সিলেট স্ট্রাইকার্সের ম্যাচে দুই দলের পক্ষ থেকেই শ্রদ্ধা জানানো হয় ভাষা শহীদদের। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাসে বাংলায় নাম ও নম্বর লাগানো জার্সি পরে খেলতে নামে সিলেট স্ট্রাইকার্স। ঢাকারও হাতে ছিল বিশেষ আর্মব্যান্ড।  

উক্ত জার্সিতে সিলেটের আদি ভাষা অর্থাৎ সিলেটি নাগরি ভাষার ব্যবহার। শহরটির অন্তত ২০টি স্থাপনাও ঠাঁই পেয়েছে। অবশ্য বিপিএলে এমন ব্যতিক্রমী আয়োজন এই প্রথম নয়, এর আগে সবশেষ মৌসুমে ধারাভাষ্যকাররা মাঝে মাঝে বাংলা শব্দ ব্যবহার করেছেন। আতহার আলী, শামীম আশরাফ চৌধুরী, কার্টলি অ্যামব্রোসদের গায়ে ছিল কালো রঙের পাঞ্জাবি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন