প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই, বিভিন্ন মহলের শোক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই, বিভিন্ন মহলের শোক

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৮:২৪:৪০ পূর্বাহ্ন

প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান আর নেই, বিভিন্ন মহলের শোক

ফাইল ছবি


প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াহেদ খান বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সাহসী সম্পাদক হিসেবে পরিচিত আব্দুল ওয়াহেদ খান অধুনা লুপ্ত দৈনিক জালালাবাদী ও সাপ্তাহিক সিলেট সমাচারের সম্পাদক ছিলেন।

আশির দশকের শুরুতে তার হাত ধরেই সাপ্তাহিক সিলেট সমাচার হাউস থেকেই দৈনিক জালালাবাদী পত্রিকার যাত্রা শুরু হয়। আব্দুল ওয়াহেদ খানের সম্পাদনায় পত্রিকাটি দ্রুত প্রচার, প্রসার পায়।

সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও  সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ( কেমুসাস) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় জালালাবাদ একাডেমী, সিলেট। 

আব্দুল ওয়াহেদ খান ১৯৭২ সাল থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ১৯৬২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাকে ঢাকায় কর্মরত ছিলেন।

তার জানাজার নামায ও শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়। পরে লাশ দরগাহ কবরস্থানে সমাহিত করা হয়েছে।

শোক : আব্দুল ওয়াহেদ খানের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছে এক বিজ্ঞপ্তিতে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবাের প্রতি গভীর সমবেদা জ্ঞাপন করেন।ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন