জৈন্তাপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

জৈন্তাপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০২/২০২৪ ০৮:৫৭:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্ধোধন

ছবি: নিজস্ব


সিলেটে জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত ৪ নং বাংলাবাজারে মিনিবার ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। 

শুক্রবার (২ ফেব্রুয়ারী) বিকেল ৪টায় রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।

৪ নং বাংলা বাজার ফুটবল একাদশ আয়োজিত ২০২৪ এ ২য় আসরের টুর্নামেন্ট এটি। উদ্বোধনী ম্যাচে মোকামপুন্জি ফুটবল একাদশ মুখোমুখি হয় আয়োজক ৪ নং বাংলাবাজার ফুটবল একাদশের।

খেলা শুরুর আগে খেলোয়াড়দের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনামুলক বক্তব্য রাখেন ২ নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব  আলমগীর হোসেন। 

জৈন্তাপুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক  শাহীনুর রহমানের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন রাংপানি ক্যাপ্টেন রশিদ স্কুল ও কলেজের গভর্নিং বডির সদস্য মাসুক আহমেদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নির্মল দেবনাথ, আব্দুল কাইয়ুম, স্পন্সর শামসুল ইসলাম,  আয়োজন কমিটির অন্যতম পৃষ্ঠপোষক মাহবুবুর রহমান, হাবিবুর রহমান, হেলাল খান সহ অন্যান্যরা।

উদ্বোধনী ম্যাচে ৪ নং বাংলা বাজার ফুটবল একাদশ মোকামপুন্জি ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে। এ মৌসুমে ৩২টি দল টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন