ছবি: সংগৃহীত
সিলেটের ফেঞ্চুগঞ্জে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মামুন আহমদ (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাইজগাঁও-পালবাড়ি সড়কে ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মামুন নিহত হন। তিনি উপজেলার মাইজগাঁও ইউনিয়নের শরিফগঞ্জ গ্রামের দরছ মিয়ার ছেলে।
মৃতের বিষয়টি নিশ্চিত করেছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাশেদুল হক।
এম সি




