সাংবাদিক আনিস মাহমুদকে স্মারক উপহার দিল ‘ভূমিসন্তান বাংলাদেশ’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

সাংবাদিক আনিস মাহমুদকে স্মারক উপহার দিল ‘ভূমিসন্তান বাংলাদেশ’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ১২:০৮:১৪ অপরাহ্ন

সাংবাদিক আনিস মাহমুদকে স্মারক উপহার দিল ‘ভূমিসন্তান বাংলাদেশ’

ছবি: সংগৃহীত


দৈনিক প্রথম আলো পত্রিকার আলোকচিত্রী সংবাদিক আনিস মাহমুদকে স্মারক উপহার দিয়েছে পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ। চতুর্থ বারের মতো পত্রিকাটির দেশসেরা আলোকচিত্রী হওয়ায় শুক্রবার সিলেটের টিলাগড় ইকোপার্ক এলাকায় তার হাতে এ স্মারক তুলে দেন পরিবেশকর্মীরা। সাংবাদিক আনিস মাহমুদকে স্মারক উপহার দিল ‘ভূমিসন্তান বাংলাদেশ’

এ সময় তারা বলেন, ‘আনিস মাহমুদ ফটোগ্রাফি সাংবাদিকতার পাশাপাশি পরিবেশ সচেতনতা সৃষ্টি ও প্রাণ-প্রকৃতি রক্ষায় সচেষ্ট। দেশের একমাত্র সোয়াম্প ফরেস্ট রাতারগুলকে দেশ-বিদেশে পরিচয় করিয়ে দিতে তার অবদান অনন্য। একইসাথে বিশেষ প্রকৃতির এই বন রক্ষা এবং সিলেটের অন্যান্য প্রাকৃতিক পরিবেশ রক্ষার আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।’

ভূমিসন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুল কবির বলেন, ‘পরিবেশসচেতন প্রতিটি মানুষই সৃজনশীল। আনিস মাহমুদ তাদেরই একজন। তিনি কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন বারবার। তিনি দক্ষতা-যোগ্যতার মূল্যায়ন পেয়েছেন নিজের প্রতিষ্ঠান থেকে। তার এ অর্জনে আমরা আনন্দিত।’

এ সময় উপস্থিত ছিলেন- ভূমিসন্তান বাংলাদেশ’র সংগঠক দ্বোহা চৌধুরী, শুয়াইবুল ইসলাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণিঅধিকার বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’র সভাপতি মো. মাহাদী হাসান, সংগঠনটির রেসকিউং টিম লিডার ইসহাক হাসিব, অফিস সম্পাদক আমিনুল ইসলাম সাজিন, নির্বাহী সদস্য নুসরাত জাহান তন্নি, সদস্য রিদু, সাবরিনা সরকার নিশা, এএফএম আব্দুল্লাহ, হিরামণ অ্যানিমেল সেন্টারের প্রতিষ্ঠাতা মামিয়াত চৌধুরী, প্রাণিপ্রেমি সাব্বির হোসেন, টিলাগড় ইকোপার্কের এনিম্যাল কিপার মো. মাসুদ হাওলাদার প্রমুখ।

প্রসঙ্গত, সম্প্রতি প্রথম আলোর রজতজয়ন্তী উদযাপন ও প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আনিস মাহমুদের হাতে দেশসেরা আলোকচিত্রীর পুরস্কার তুলে দেন পত্রিকার সম্পাদক মতিউর রহমান। এর আগে আনিস মাহমুদ ২০১২, ২০১৪ ও ২০১৭ সালে প্রথম আলোর দেশসেরা আলোকচিত্রির পুরস্কার পান। এবার চতুর্থবারের মতো দেশসেরা আলোকচিত্রীর পুরস্কার পেয়েছেন তিনি।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন