দীর্ঘদিন পর গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়ন ছাত্রলীগের পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
গত বুধবার ৩১ জানুয়ারি উপজেলা ছাত্রলীগের সভাপতি সুফিয়ান আহমদ ও সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব স্বাক্ষরিত দলীয় প্যাডে মামুনুর রশিদকে সভাপতি ও মিজানুর রহমান কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ঠ কমিটি অনুমোদন দেয় উপজেলা ছাত্রলীগ। সংগঠনকে গতিশীল করার লক্ষে আগামি এক বছরের জন্য নবগঠিত কমিটি সকল কার্যক্রম পরিচালনা করবেন।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন,আমরা বঙ্গবন্ধু আদর্শকে বুকে লালন করে দেশরত্ম শেখ হাসিনার নির্দেশনায় সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবো ইনশাল্লাহ ।
জৈন্তাবার্তা/এমকে




