‘গত দশ বছরে সিলেটের অনেক গুরুত্বপুর্ণ মন্ত্রী ছিলেন, তবুও শিক্ষা ব্যবস্থা এতো পিছিয়ে থাকবে কেনো?’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

‘গত দশ বছরে সিলেটের অনেক গুরুত্বপুর্ণ মন্ত্রী ছিলেন, তবুও শিক্ষা ব্যবস্থা এতো পিছিয়ে থাকবে কেনো?’

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৫:৪৪:৩৪ পূর্বাহ্ন

‘গত দশ বছরে সিলেটের অনেক গুরুত্বপুর্ণ মন্ত্রী ছিলেন, তবুও শিক্ষা ব্যবস্থা এতো পিছিয়ে থাকবে কেনো?’

প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী


শিক্ষাক্ষেত্রে সিলেটের সাথে অতীতে বৈষম্য করা হয়েছে বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, গত দশ বছরে মন্ত্রী সভায় সিলেটের অনেক গুরুত্বপুর্ণ মন্ত্রী ছিলেন। তবুও সিলেটের শিক্ষা ব্যবস্থা এতো পিছিয়ে থাকবে কেনো? এসব বিষয় নিয়ে আমাদের কথা বলতে হবে। যেখানে জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ার। সিলেটের মতো একটি ঐতিহ্যবাহী এলাকা, একটি আধ্যাত্বিক নগরী হযরত শাহ জালাল (র.), হযরত শাহ পরাণ (র.) ও শ্রী চৈতন্যের এর স্মৃতিবিজরিত নগরীর শিক্ষা ব্যবস্থার বেহাল দশা দেখে আমার কষ্ট হয়।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর ২২ নং ওয়ার্ডে শাহজালাল উপশহর একাডেমী, শাহজালাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও উপশহর হাইস্কুলের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কোনো শিক্ষার্থী যাতে পড়ালেখায় ঝরে না পড়ে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি নারী শিক্ষার গুরুত্ব নিয়ে বর্তমান সরকারের ভূয়সী প্রসংশা করে বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।তিনি স্মার্ট সিলেট গঠনে নগরবাসীসহ সকল মহলের সহযোগীতা চান।

তিনি বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। আমাদের তরুণ তরুণীরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা অর্জনের মাধ্যমেই শিক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতায় ভালো অর্জন করবে।

এসময় স্কুলগুলোর পক্ষ থেকে বিভিন্ন দাবি দাওয়ার কথা মেয়রকে তুলে ধরেন স্কুল কতৃপক্ষ। মেয়র তাদের দাবির প্রতি একাত্বতা পোষন করে দাবিগুলোর পুরনের আশ্বাস দেন।

এসময় বক্তব্য রাখেন,গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম,সাবেক কাউন্সিলার মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. ছালেহ আহমদ সেলিম,সিলেট জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন,২২নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বি চৌধুরী মাছুম, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ হাসিন আহমদ মিন্টু, এহতেশামুল হক চৌধুরী,মো. শফিকুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা আজিজুল কামাল,আব্দুল খালিক,মইনুল ইসলাম,বকুল আহমদ, এমএ মালেক খান,এড. আব্দুর রকিব, আসাদুর রেজা,হাজি এনাম,আব্দুর নুর হিরা, আব্দুল মতিন, মহসিন মজনু, প্রফেসর মতি লাল, আব্দুস শুকুর বকুল, কাজি মুজিবুর রহমান, লুৎফুর রহমান, কামাল আহমদ,আবুল কামালসহ নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন