বছর শুরুর মাসে সিলেটে সড়কে ঝরলো ৩৫ প্রাণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

বছর শুরুর মাসে সিলেটে সড়কে ঝরলো ৩৫ প্রাণ

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৭:১৭:২৩ পূর্বাহ্ন

বছর শুরুর মাসে সিলেটে সড়কে ঝরলো ৩৫ প্রাণ

ফাইল ছবি


নতুন বছরের শুরুতে প্রথম মাসে সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় প্রান গেল ৩৫ জনের। আহত হয়েছেন ২৯ জন।

এ প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।

প্রতিবেদনে প্রকাশ করা হয়,নতুন বছরের প্রথম মাসে সিলেট বিভাগে ২৮টি সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪ টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন।

নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, ৫টি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, ২টি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিক্ততে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়, জানুয়ারি মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের  মধ্যে ১৩ জন মোটরসাইকেল চালক ও  আরোহী ও ৮ জন সিএনজি চালক ও আরোহী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৩টি দুর্ঘটনায় ৬ জন, মুখোমুখি সংঘর্ষে ৫টি দুর্ঘটনায় ৮ জন, বেপোরোয়া গতির কারনে ৩টি দুর্ঘটনায় ৩ জন, দাড়িয়ে থাকা গাড়ির পিছন দিক দিয়ে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ৩ জন, গাছের সাথে গাড়ির ধাক্কায় ৩ জন নিহত হন।

এছাড়া জানুয়ারি মাসে নিহত ৩৫ জনের মধ্যে ২৯ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন