‘আন্তর্জাতিকভাবে সিলেটের পরিচিতি ব্যাপক’
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

‘আন্তর্জাতিকভাবে সিলেটের পরিচিতি ব্যাপক’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ০৯:৩১:৩৭ পূর্বাহ্ন

‘আন্তর্জাতিকভাবে সিলেটের পরিচিতি ব্যাপক’

ফাইল ছবি


সিলেট বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান। শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও সিলেটের ব্যাপক পরিচিতি রয়েছে। এছাড়া আমাদের দুই দেশের পরিবেশ, সংস্কৃতি ও জীবনযাত্রার মান প্রায় একইরকম। এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘানশ্যাম ভান্ডারি। আন্তর্জাতিকভাবে সিলেটের পরিচিতি ব্যাপক: নেপালের রাষ্ট্রদূত

শনিবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র উদ্যোগে রাষ্ট্রদূতের সঙ্গে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রদূত বলেন, আমাদের দুই দেশের পরিবেশ, সংস্কৃতি ও জীবনযাত্রার মান প্রায় একইরকম। এই সাদৃশ্যকে কাজে লাগিয়ে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে। আমাদের নেপাল একটি স্থলবেষ্টিত দেশ। বাংলাদেশ নেপালকে চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহারের সুবিধা প্রদান করে। এজন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।

এসময় তিনি জানান, ইতোপূর্বে বাংলাদেশ নেপাল থেকে সুতা আমদানি করতো, কিন্তু সরকারী নিষেধাজ্ঞার কারণে বিগত বেশ কিছু দিন নেপাল থেকে সুতা রপ্তানী বন্ধ ছিল। আগামী ডিসেম্বর থেকে সুতা রপ্তানী পুণরায় চালু হবে।

সভায় বাংলাদেশ ও নেপালের বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার এম. ইকবাল, লিডিং ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন ফ্যাকাল্টির ডীন অধ্যাপক ড. বশির আহমদ ভূঁইয়া, নর্থ-ইস্ট ইউনিভার্সিটির বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের এসিসটেন্ট প্রফেসর ড. শামীম আল আজিজ লেলিন।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন নেপাল এম্বেসীর সেকেন্ড সেক্রেটারী ইয়োজনা বামজান সিলেট চেম্বারের নবনির্বাচিত সিনিয়র সহ সভাপতি মোঃ এমদাদ হোসেন, নবনির্বাচিত সহ সভাপতি এহতেশামুল হক চৌধুরী, পরিচালক ফাহিম আহমদ চৌধুরী, নবনির্বাচিত পরিচালক আরিফ হোসেন।

এম সি



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন