দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় আটক ১
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় আটক ১

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৩/০২/২০২৪ ১১:৫০:২৪ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় আটক ১

নিহত ছাত্রলীগ নেতা আবুল হোসেন।


সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় প্রতিপক্ষের হামলার আহত ছাত্রলীগ নেতা মারা যাওয়ার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক তার নাম-ঠিকানা জানা যায়নি। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আহত ছাত্রলীগ নেতা মারা যান। শনিবার দুপুরে ময়না তদন্ত শেষে পুলিশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। পরে বাদ আছর দক্ষিণ সুরমার মেনিখলা জামে মসজিদ প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

মারা যাওয়া আবুল হোসেনের (২৫) বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্বরপুরে। তার পিতার নাম আউয়াল মিয়া। পরিবারের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে দক্ষিণ সুরমায় মোমিনখলা এলাকার একটি বাসায় থাকেন।

জানা গেছে, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার বাইপাস এলাকায় ছাত্রলীগের একটি পক্ষের হামলায় অপর পক্ষের আবুল হোসেনসহ মোট ৬জন আহত হন। আহত অপর ৫ জন হলেন জাবের আহমদ, সাজু, রাজু, আবিদ ও আহমদ শাহেদ। এদের মধ্যে আবুল হাসান, জাবের ও সাহেদ আহমদের অবস্থা ছিলো গুরুতর।

জানা যায়, সেদিন আগের একটি ঘটনা সমাধানের জন্য আবুল হাসান, জাবের আহমদসহ অন্যদেরকে বাইপাস এলাকার একটি দোকানে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হলে ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আবু দ্বারদা জিহাদ তামি ও তার ছোট ভাই জামির নেতৃত্বে ২৫/৩০ জনের একটি গ্রæপ তাদের উপর হামলা চালায়। দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। হামলার ঘটনায় জড়িতরা মহানগর ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা যায়। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় একটি মামলাও দায়ের করা হয়।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন