বিয়ের ১৩ দিন আগে সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

বিয়ের ১৩ দিন আগে সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৪/০২/২০২৪ ০৬:১০:৪৭ পূর্বাহ্ন

বিয়ের ১৩ দিন আগে সিলেটে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নিহত মো. তারেক আহমদ মোহন।


সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শামাউরাকান্দিতে রোববার (০৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার সময় বালুবাহী ট্রাক চাপায় মো. তারেক আহমদ মোহন নামের একজন ফুটবল খেলোয়াড়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত যুবক মোহনের বাড়ি সিলেট সদর উপজেলার নলকট এলাকায়।

জানা যায়, আগামী ১৭ ফেব্রুয়ারি তার বিয়ের তারিখ ছিলো। সে দুই মাস আসে সৌদি আরব থেকে দেশে আসে মোহন। দেশে থাকাকালীন খুব ভালো ফুটবল খেলতো সে। প্রবাস থেকে এসেও সে ফুটবল খেলা ছাড়তে পারেনি। খেলাধুলার পাশাপাশি মাঝে মাঝে সে নিজের সিএনজিচালিত অটোরিকশা চালাতে বের হত। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে সে অটোরিকশা নিয়ে বের হয়ে শামাউরাকান্দি এলাকায় যায়। সেখানে একদিকে দ্রুতগতিতে চলছে বালুবাহী ট্রাক, অপরদিকে স্কুলের শিশুরা রাস্তা পার হচ্ছে। ঘটনার সময় একটি দ্রুতগামী বালুবাহি ট্রাক দেখে সে এগিয়ে গিয়ে শিশুদের রাস্তা পার করে দিতে যায়। আগে থেকে সিগন্যাল দিলেও একটি দ্রুতগতির ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন,  দুর্ঘটনার পর ঘাতক ট্রাক ও ট্রাকের চালককে গ্রেপ্তার করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন