দেশের মধ্যে অবিবাহিত বেশি সিলেটে
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

দেশের মধ্যে অবিবাহিত বেশি সিলেটে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ১২:৫৫:০১ অপরাহ্ন

দেশের মধ্যে অবিবাহিত বেশি সিলেটে

প্রতিকী ছবি


দেশে বিবাহিত মানুষের হার বেড়েছে। বর্তমানে দেশের প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের ৬৩ দশমিক ৯ শতাংশ বিবাহিত। বিপরীতে দেশে ২৮ দশমিক ৭ শতাংশ মানুষ বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে করেননি। এর মধ্যে সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। এ বিভাগের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৫৭ দশমিক ৮৩ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৯১ শতাংশ নারী এখনো বিয়ে করেননি। সামগ্রিকভাবে দেখা গেছে, কখনই বিয়ে করেননি এমন পুরুষ জনসংখ্যার অনুপাত ৪৮.৪৯ শতাংশ এবং নারীদের ক্ষেত্রে তা ৩৬.৪২ শতাংশ।

বিবাহিত মানুষের হার যেমন বেড়েছে, ঠিক তেমনি তালাক, দাম্পত্য বিচ্ছেদসহ বিধবার সংখ্যাও বেড়েছে। বর্তমানে দেশে তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের হার বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৪ শতাংশ। তবে পুরুষের তুলনায় নারীরা তালাক ও বিচ্ছেদের পথে বেশি এগিয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, খুলনা বিভাগের নারীরা ২০২২ সালে সবচেয়ে বেশি তালাক ও দাম্পত্য বিচ্ছিন্নের পথে এগিয়েছেন। আর সিলেট বিভাগে অবিবাহিত মানুষের হার সবচেয়ে বেশি। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) প্রতিবেদন ২০২২-এ এসব তথ্য উঠে এসেছে। জরিপের তথ্যে দেখা যায়, ২০২২ সালে দেশে ১ দশমিক ৯ শতাংশ পুরুষ তালাক, বিপত্তি ও দাম্পত্য বিচ্ছিন্নের পথে হেঁটেছেন, বিপরীতে নারীদের এ হার ১২ দশমিক ৬ শতাংশ। শুধুমাত্র তালাক, দাম্পত্য বিচ্ছিন্নের পথে হেঁটেছেন ১ দশমিক ২ শতাংশ নারী।

শুধুমাত্র তালাক, দাম্পত্য বিচ্ছিন্নের বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, ২০২২ সালে খুলনার নারীরা এ পথে সবচেয়ে বেশি হেঁটেছেন। খুলনার ১ দশমিক ৬৬ শতাংশ নারী তালাক অথবা দাম্পত্য বিচ্ছিন্ন হয়েছিলেন। দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ, এ বিভাগের ১ দশমিক ৪৯ শতাংশ নারী। তবে এ হার সবচেয়ে কম বরিশাল বিভাগের নারীদের মধ্যে। এ বিভাগের শূন্য দশমিক ৫৫ শতাংশ নারী তালাক বা বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নিয়েছেন।

পুরুষের ক্ষেত্রে এ হার খুলনায় বেশি। এ বিভাগের শূন্য দশমিক ৬৯ শতাংশ পুরুষ তালাক বা বিচ্ছেদ নিয়েছিলেন। দ্বিতীয় অবস্থানে ছিল রাজশাহীর পুরুষরা, শূন্য দশমিক ৬৭ শতাংশ।

বয়সভিত্তিক হিসাবে দেখা যায়, দেশের ৩০ থেকে ৩৯ বছর বয়সী নারী-পুরুষ সবচেয়ে বেশি তালাক বা দাম্পত্য বিচ্ছেদের পথে হেঁটেছেন।

প্রতিবেদনে দেখা যায়, দেশের বিবাহিত মানুষের হার এক বছরের তুলনায় বেড়েছে। ২০২২ সালে যে হার ৬৩ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে, অথচ ২০২১ সালেও এ হার ছিল ৬২ দশমিক ৫ শতাংশ। তবে অবিবাহিত মানুষের হার আগের বছরের চেয়ে কিছুটা কমে ২৮ দশমিক ৭ শতাংশ হয়েছে, আগের বছর যা ছিল ৩০ দশমিক ৬ শতাংশ।

অবিবাহিত মানুষদের বিভাগভিত্তিক হিসাবে দেখা যায়, বয়স হওয়ার পরও বিয়ে না করার ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগের ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক এখনো বিয়ে করেননি।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন