সংসদীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের যারা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সংসদীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের যারা

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০১:৫০:১৩ পূর্বাহ্ন

সংসদীয় কমিটিতে স্থান পেলেন সিলেটের যারা

ফাইল ছবি


জাতীয় সংসদের ৫০টি স্থায়ী কমিটির মধ্যে ১২টি গঠন করা হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) নতুন সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে এই কমিটিগুলো গঠন করা হয়। এর মধ্যে ছয়টি মন্ত্রণালয়ভিত্তিক এবং ছয়টি সংসদ ও বিষয়ভিত্তিক কমিটি। সাবেক তিনজন আমলা সংসদ সদস্য হয়ে মন্ত্রণালয়ভিত্তিক সংসদীয় কমিটির সভাপতির পদ পেয়েছেন।

কমিটিগুলোর মধ্যে কার্য উপদেষ্টা কমিটি ও সংসদ কমিটির মনোনয়ন দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদে তিনি নিজেই কমিটি দুটি ঘোষণা করেন। অন্য কমিটিগুলো গঠনের জন্য সংসদ নেতার অনুমতিক্রমে প্রস্তাব সংসদে তোলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। পরে কণ্ঠভোটে প্রস্তাবগুলো পাস হয়।

সিলেটের যারা 

সরকারি প্রতিশ্রুতি কমিটির সভাপতি হয়েছেন সুনামগঞ্জ-৫ আসনের মহিবুর রহমান, জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে মোহাম্মদ সাদিককে (সুনামগঞ্জ-৪), বেসামিরক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল (মৌলভীবাজার-২), সংসদ কমিটির সদস্য আবু জাহির (হবিগঞ্জ-৩)।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন