গোয়াইনঘাটে হালের ট্রাক্টর উল্টে নিহত ২
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে হালের ট্রাক্টর উল্টে নিহত ২

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০১:৫৬:৪৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে হালের ট্রাক্টর উল্টে নিহত ২

উল্টে যাওয়া ট্রাক্টর - জৈন্তা বার্তা


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাওয়ার টিলার (হালের ট্রাক্টর) উল্টে দুইজন নিহত হয়েছেন।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৯ টায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের চিরুরপাড় গ্রামে এই দূর্ঘটনা ঘটে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে পাওয়ার টিলার (ট্রাক্টর) দিয়ে ক্ষেতের জমিতে হাল চাষ করে মেইন রাস্তা পারাপারের সময় ট্রাক্টর উল্টে যায়, এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাজু আহমদ (২৬) ও হেল্পার হালিম উদ্দিন (১৫) নিহত হয়। নিহত রাজু তোয়াকুল ইউনিয়নের কান্দিগ্রামের আব্বাস আলীর ছেলে ও হালিম উদ্দিন চিরুরপাড় গ্রামের আব্দুর রহিম এর ছেলে। 

এ ঘটনায় আরো একজন গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহতদের লাশ উদ্ধার করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন