সিলেটে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সিলেটে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৪:০৬:৩৬ পূর্বাহ্ন

সিলেটে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত

প্রতিকী ছবি


সিলেট নগরে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে এক স্কুলছাত্র আহত হয়েছে। তার নাম: আব্দুল্লাহ আনাস, তার বাসা নগরীর মিরাবাজার এলাকার খার পাড়া। সে নগরীর স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাস থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। 

রোববার (৪ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে সিলেট নগরীর মেজরটিলা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনাটি ঘটে।

গুরুতর আহতাবস্থায় আব্দুল্লাহ আনাসকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, স্কলার্সহোমের ৯ম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী আনাসকে বড় ভাই ডাকতে বলে। তাতে অসম্মতি জানায় সে। এনিয়ে তাদের সঙ্গে কথাকাটি হয় আনাসের। রোববার ক্লাস শেষে আসার পথে মেজরটিলা পাম্পের সামনে কয়েকজন শিক্ষার্থী বহিরাগত কিছু যুবককে নিয়ে আনাসের ওপর হামলা চালায়। এসময় তার বেশ কয়েকটি স্থানে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি খারাপ হওয়ায় অস্ত্রোপাচার করা হয়েছে। 

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, এ বিষয়ে কেউ থানায় অভিযোগও দেয়নি। অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন