অভিযুক্ত শিক্ষক মাসুদ আজহার।
জৈন্তাপুরে মাদ্রাসা পড়ুয়া শিশু ওয়ান শ্রেণীর ৫ বছর বয়সী ছাত্রী ধর্ষণের অভিযোগে আটক শিক্ষক মাসুদ আজহারকে বিজ্ঞআদালতের মাধ্যমে সোমবার (৫ ফেব্রুয়ারী) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)।
এর আগে গতকাল রবিবার ভিকটিম ওই শিশুর মা বাদী হয়ে রওজাতুল ইসলাম চাক্তা মাদ্রাসার প্রতিষ্ঠাতা শিক্ষক চাক্তা গ্রামের মহিউদ্দিনের ছেলে মাসুদ আজহারকে আসামি করে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং ০২ (তাং ০৪/০২/২০২৪ ইং)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) আরো বলেন, ভিকটিম ওই শিশুর মায়ের অভিযোগের প্রেক্ষিতে রবিবার সন্ধ্যায় মাসুদ আজহারকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ৯(১) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এ মামলা দায়ের করা হয়।
তিনি আরো জানান ভিকটিম ওই শিশুকে পুলিশ হেফাজতে ও তার মায়ের উপস্থিতিতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের চিকিৎসা শেষে বাড়ীতে নিয়ে আসা হয়েছে।
উল্লেখ্য ধর্ষক মাসুদ আজহার গত ২০২৩ সালের ২৮শে ফেব্রুয়ারী একই মাদ্রাসার চতুর্থ শ্রেনীর এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে পুলিশ তাকে গ্রেফতার করেছিলো।
সেবার ভিকটিক ওই মেয়ের বাবা বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করেন। তখনকার সেই মামলা ৯(৪) (খ) ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর রুজু হয়। মামলা নং ১৪ (২৮/০২/২০২৩ ইং)। সেই মামলায় মাসুদ আজহার জামিনে মুক্ত ছিলো।
জৈন্তাবার্তা/জেএ




