সিলেটে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া বিকাশ প্রতারক গ্রেপ্তার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সিলেটে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া বিকাশ প্রতারক গ্রেপ্তার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৫:৫১:০৬ পূর্বাহ্ন

সিলেটে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া বিকাশ প্রতারক গ্রেপ্তার

বিকাশ প্রতারক মো. ইকবাল হোসেন কামরুল।


সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এক বিকাশ প্রতারককে গ্রেপ্তার করেছে। রবিবার (৪ ফেব্রুয়ারি) এক অভিযানে জকিগঞ্জ থানার বিলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। 

গ্রেপ্তারকৃত মো. ইকবাল হোসেন কামরুল জকিগঞ্জ থানার কাজাসার এলাকার মো. আব্দুল খালিকের ছেলে। 

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বিকাশে প্রতারণার শিকার হয়েছেন এমন একজন ভুক্তভোগী গত ১২ জানুয়ারি সিলেট ৭ এপিবিএনের সাইবার টিমে অভিযোগ দেন। 

এর প্রেক্ষিতে ৭ এপিবিএনের অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় সাইবার টিম অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের নেতৃত্বে বিষয়টি নিয়ে কাজ করা শুরু করে। 

এর মাধ্যমে পুলিশ জানতে পারেন যে, প্রতারক কামরুল অনেক ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা বিকাশ প্রতারণার মাধ্যমে হাতিয়ে নিয়েছে। এর ধারাবাহিকতায় ৭ এপিবিএন সিলেট সাইবার টিম প্রতারক ব্যক্তিকে শনাক্ত করে এবং তার অবস্থান নিশ্চিত করার পর ৭ এপিবিএন এর অপারেশন টিম পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/এস এম আল মামুনের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন