পুনরায় প্রার্থীতা ঘোষণা করলেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

পুনরায় প্রার্থীতা ঘোষণা করলেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৭:৪০:২০ পূর্বাহ্ন

পুনরায় প্রার্থীতা ঘোষণা করলেন গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিগত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ। 

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাবে মিলনায়তনে প্রেসক্লাবের সকল সাংবাদিকগনের উপস্থিতিতে 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোঃ ফারুক আহমেদ তাঁর বিগত ৫ বছরের আমলের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন। এ সময় উন্নয়ন চিত্র সম্বলিত একটি বইও প্রকাশ করেন তিনি। বইয়ে বিভিন্ন  উন্নয়নকাজ বাস্তবায়নের কথা বলা হয়। ফারুক আহমেদ এর দাবি, বিগত নির্বাচনের সময় ইশতেহারে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বেশীরভাগ কাজ তিনি বাস্তবায়ন করেছেন। অবশিষ্ট কাজগুলো বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রেখেছেন। উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুক আহমেদ পুনরায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এসময় তিনি সাংবাদিকবৃন্দ ও উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগ নেতা সুবাস চন্দ্র পাল (সানা), প্রেসক্লাবের সভাপতি এম.এ মতিন, সাবেক সভাপতি আব্দুল মালিক, সাবেক সভাপতি মনজুর আহমেদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন