সামাদ পরিবারের সংবাদ সম্মেলন: পিপিএম স্কুলে নাম মুছে ফেলার সুষ্ঠু তদন্ত ও পুনঃস্থাপন দাবি
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

সামাদ পরিবারের সংবাদ সম্মেলন: পিপিএম স্কুলে নাম মুছে ফেলার সুষ্ঠু তদন্ত ও পুনঃস্থাপন দাবি

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৫/০২/২০২৪ ০৯:১৭:১৯ পূর্বাহ্ন

সামাদ পরিবারের সংবাদ সম্মেলন: পিপিএম স্কুলে নাম মুছে ফেলার সুষ্ঠু তদন্ত ও পুনঃস্থাপন দাবি

মাহমুদ উস সামাদ পরিবারের সংবাদ সম্মেলন।


সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মাহমুদ-উস-সামাদ চৌধুরীর ভাই মরহুম রেজা-উস-সামাদ চৌধুরীর (আর.এস. চৌধুরী) প্রতিষ্ঠিত স্কুলের ভবন থেকে তারই নাম মুছে ফেলা হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়ে করে নাম পুনঃস্থাপনের দাবি জানিয়েছে তার পরিবার।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরের একটি হোটেলে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবারের সদস্যরা। এতে লিখিত বক্তব্য দেন, এমপি মাহমুদ উস সামাদের ভাতিজা, আর.এস চৌধুরীর ছেলে হাসান উস সামাদ চৌধুরী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘ফেঞ্চুগঞ্জ উপজেলায় মাইজগাঁও ইউনিয়নের পুরানবাজার এলাকায় ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত পিপিএম উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ও সভাপতি ছিলেন আমার বাবা মরহুম রেজা উস সামাদ চৌধুরী (আরএস চৌধুরী)। ১৯৯৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করে গেছেন। ২০১৯ সালে তৎকালীন সংসদ সদস্য, চাচা মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রচেষ্টায় সরকারি অর্থায়নে এ স্কুলে একটি ভবন নির্মাণ করা হয়; যার নামকরণ হয় আরএস চৌধুরী ভবন। এরপর থেকে ভবনটির উপরে ‘আর এস চৌধুরী ভবন’ লেখা ছিল। কিন্তু সম্প্রতি কে বা কারা স্কুল ভবন থেকে আমার মরহুম পিতার নামটি মুছে ফেলেছে।’

হাসান উস সামাদ চৌধুরী আরও বলেন- ‘আমরা প্রবাসে থাকি। গত ২১ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম মুছে ফেলার ছবি দিয়ে মানুষ জন প্রতিবাদ জানায়। তখন বিষয়টি আমাদের নজরে আসে। এমন ন্যক্কারজনক ঘটনায় আমরা হতভম্ব হয়ে যাই।’

তিনি অভিযোগ করেন, ‘এই ঘটনা নজরে আসার পরপরই আমরা পরিবারের একে অন্যের সাথে যোগাযোগ করি। এর মধ্যে আমার ছোট চাচা, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী (জেপি) বাংলাদেশে অবস্থান করছিলেন। আমার দুই চাচা শহিদ উস সামাদ চৌধুরী ও আহমেদ উস সামাদ চৌধুরী দুজনেই বিষয়টি মাইজগাও ইউনিয়নের চেয়ারম্যান ও স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি জুবেদ আহমেদ চৌধুরী শিপুকে অবগত করে সুরাহা দাবি করেন। কিন্তু দুঃখজনকভাবে তার কাছ থেকে কোনো সুরাহা মিলেনি। এমনকি আজ পর্যন্ত এ বিষয়ে আমাদের কিছুই জানানো হয়নি।’

হাসান উস সামাদ বলেন, ‘আমরা সামাদ পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাইতে বিভিন্ন দেশ থেকে দেশে এসেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি এবং পুনরায় প্রতিষ্ঠানের ভবনে প্রতিষ্ঠাতার নাম লেখার দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আরএস চৌধুরীর ভাই শহিদ উস সামাদ চৌধুরী, আহমেদ উস সামাদ চৌধুরী, শামসুল হক চৌধুরী, আরএস চৌধুরীর ছোট ছেলে যুক্তরাজ্য প্রবাসী এহসান উস সামাদ চৌধুরী, আরেক ছেলে যুক্তরাষ্ট্র প্রবাসী সিহাম উস সামাদ চৌধুরী, হাসান উস সামাদ চৌধুরীর চাচাতো ভাই মুশফিক উস সামাদ চৌধুরী ও যুক্তরাজ্য প্রবাসী সাকিব উস সামাদ চৌধুরী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক
জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন