প্রতিকী ছবি
সিলেটের গোয়াইনঘাটে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম নাজিম উদ্দীন (৩২), সে উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের শহিদুর রহমানের ছেলে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৬ জানুয়ারি রাতে এবং আনুমানিক সকাল ১১ টায় থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার রুস্তমপুর ইউনিয়নের কাঠালবাড়ি কান্দি গ্রামের কে বা কাহারা খুন করে একটি খালের মধ্যে লাশ ফেলে চলে যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার (ওসি) তদন্ত মেহেদী হাসান সুমন বলেন, রুস্তমপুর ইউনিয়ন থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বর্তমানে আমি স্পটে আছি। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
জৈন্তাবার্তা/জেএ




