গোলাপগঞ্জে রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক পুরুস্কার বিতরণ।
সিলেটের গোলাপগঞ্জের রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, পুরুস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ]
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে অত্র প্রতিষ্ঠানের আদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ ফয়ছলের সভাপতিত্বে ও আবু সুফিয়ান আজমের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সভাপতি আয়লাফ আহমদ চৌধুরী, শিক্ষানুরাগী ও প্রবাসী সুলতান আহমদ চৌধুরী বাবু, গোলাপগঞ্জ পৌরসভার কাউন্সিলর ও রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য নজরুল, ইসলাম, সাপ্তাহিক সকালের দিগন্ত পত্রিকার সম্পাদক ও প্রকাশক, রণকেলী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্ণিং বডির সদস্য সাংবাদিক সৈয়দ জেলওয়ার হোসেন স্বপন, ছালেহ আহমদসহ অন্যান্য অতিথিবৃন্দ, এছাড়াও বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা, প্রভাষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের পুরুস্কার প্রদান করেন প্রধান অতিথি। পুরুস্কার বিতরণী অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
জৈন্তাবার্তা/জেএ




