ছবি : সংগৃহীত
সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে আরব আলী (৬০) নামে একজন অসুস্থ ব্যক্তিকে সতেরো দিন ধরে পাওয়া যাচ্ছে না। গত ১৮ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় আরব আলীর মেয়ে ইমা বেগম কতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জিডির বিবিরণে জানা যায়, ওইদিন সকাল আনুমানিক ১১টার দিকে কাউকে না বলে আরব আলী ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি। তারপর থেকে সম্ভাব্য অনেকস্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হবার সময় তার পরনে কালো রঙের শার্ট এবং নীল রঙের চেক লুঙ্গি ছিলো। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
আরব আলী কাজিটুলার দিঘীরপাড়ের গিয়াস মিয়ার বাসায় ভাড়া থাকলেও তাদের মূলবাড়ি সুনামগঞ্জের হাছননগরে ।
জৈন্তাবার্তা/জেএ




