এক মাসে সিলেটে শতাধিক জুয়াড়ি গ্রেপ্তার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

এক মাসে সিলেটে শতাধিক জুয়াড়ি গ্রেপ্তার

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ০৪:০৮:৩০ পূর্বাহ্ন

এক মাসে সিলেটে শতাধিক জুয়াড়ি গ্রেপ্তার

ছবি : সংগৃহিত


সিলেটের বিভিন্ন ক্রাইম স্পটে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করেছে। গত এক মাস থেকে সিলেটের জুয়াসহ একাধিক স্পটে পুলিশ অভিযান চালিয়ে প্রায় শতাধিক জুয়াড়িকে গ্রেপ্তার করে। এসএমপির মিডিয়া শাখা থেকে প্রাপ্ত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

পুলিশ জানায়, এসএমপির দক্ষিণ সুরমার কদমতলীর ফেরিঘাটে সবচেয়ে বড় জুয়ার বোর্ড ছিল। ডিবি পুলিশ সেখানে দুইবার অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করে। বর্তমানে ফেরিঘাটের জুয়ার বোর্ডটি বন্ধ আছে।

এদিকে, মহানগর ডিবি পুলিশ কদমতলী বালুর মাঠ, চান্নিঘাট মাছ বাজার, বাবনা মোড় ও ক্বীনব্রীজের নিচে কয়েক দফা অভিযান চালিয়ে অন্তত ৫০ জন জুয়াড়িকে আটক করে। এয়ারপোর্ট থানাধীন বড়শালা নয়াবাজারে অভিযান চালিয়ে ১৩ জন জুয়াড়িকে আটক করেছে ডিবি।

ডিবি পুলিশ জানায়, চলতি সপ্তাহে কাশেমের জুয়ার স্পট থেকে ৭ জন, চান্নিঘাট থেকে ১২ জন ও বাঘবাড়ি বর্ণমালা থেকে ১২ জন জুয়াড়িকে আটক করেছে। আটককৃতদের জুয়া আইনে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে ডিবি। এছাড়াও গত রবিবার বিকেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে সুরমা মার্কেটে হোটেল মেঘনা থেকে ৫ জনকে আটক করে ডিবি। তালতলা থেকে ৭ জন জুয়াড়ি আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

এসএমপির মিডিয়া শাখা সূত্র জানায়, এসএমপি পুলিশ কমিশনারের নির্দেশে ডিবি পুলিশ চোরাচালান, জুয়াসহ বিভিন্ন অপরাধ দমনে অভিযান চালাচ্ছে।

এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম বলেন, এসএমপির পুলিশ কমিশনারের নির্দেশনা অনুযায়ী ডিবি পুলিশ জুয়ার বোর্ডে অভিযান চালাচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।'

এ বিষয়ে জানতে চাইলে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ কমিশনার তাহিয়াত আহমেদ চৌধুরী বলেন, ডিবি সবসময় সক্রিয়ভাবেই কাজ করবে। কোনো অপরাধকে ছাড় দেওয়া হবে না। নানা ধরনের অপরাধ দমনে ডিবি তার চৌকস টিম নিয়ে সাহসিকতার সঙ্গে সচল থাকবে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: