ছবি : নিজস্ব
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকরে উত্তর সিলেটের কৃতি পুরুষ,পিকে উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, পিয়াইনগুল জামেয়া ও গোয়াইনঘাট দাখিল মাদ্রাসা প্রতিষ্ঠাতা সহ বিভিন্ন সংস্থার উদ্যোক্তা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের দাতা, সালুটিকর বহর গ্রামের প্রয়াত মরহুম মাষ্টার আব্দুল মন্নান স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ৭ জানুয়ারী বিকেলে নন্দির গাঁও ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ নন্দীরগাও ইউনিয়ন সমন্নয় কমিটির উদ্যোগে কমিটির আহবায়ক আব্দুল আহাদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দোয়া পরিচালনা করেন, বিশিষ্ট শায়খুল হাদীস হজরত মাওলানা আতাউর রহমান।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীরগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠা কালীন সভাপতি ও মরহুম আব্দুল মন্নান মাষ্টারের ছোট ভাই হাফেজ আব্দুল মুবিন। প্রধান আলোচক একে নিউজ মিডিয়ার চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইন প্রস্তাবনা পেশ করেন। মরহুম আব্দুল মন্নান মাষ্টারের জীবন ও কর্মের উপর বক্তব্য রাখেন,বিশেষ অতিথি পিয়াইনগুল জামেয়ার প্রিন্সিপাল মাওলানা আসাদুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীরগাও ইউপির প্যানেল চেয়ারম্যান ১নং ওয়ার্ডের মেম্বার আমিনুর রশীদ শামীম,দারুস সালাম নন্দীরগাও মাদ্রাসার মুহতামিম, সালুটিকর জাগ্রত জনতা সংগঠনের সভাপতি হজরত মাওলানা রফীক আহমদ মহল্লী, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি আব্দুল্লাহ মেম্বার, গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদ রুস্তুমপুর ইউনিয়নের সমন্নয়ক মাষ্টার মোশাররাফ হোসেন,
যুবনেতা ইব্রাহীম আলী, দৈনিক জৈন্তাবার্তার স্টাফ রিপোর্টার সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমেদ, সেক্রেটারি মুসলেহ উদ্দিন মুনায়েম। অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে হাজী আতাউর রহমান, হাজী আব্দুস সোবহান, হাজী মকবুল আলী, সিরাজুল ইসলাম ফকীর, মানিক মিয়া, নুরুল আলম নুর মিয়া উপস্থিত ছিলেন।
আরো বক্তব্য রাখেন, আশরাফুল ইসলাম বেলাল, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা আব্দুল গনি মঙ্গল, ফখর উদ্দিন,ছাত্রনেতা মামুনুর রশীদ, শফিকুর রহমান, আঙ্গুর মিয়া। স্বাগত বক্তব্য রাখেন, তারেক আহমদ। সভা পরিচালনা করেন, বহর আলোর দিশারী সংঘের সভাপতি সাবেক ছাত্রনেতা জালাল সিদ্দীকি।
এম সি




