গোলাপগঞ্জে মহিলা সহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

গোলাপগঞ্জে মহিলা সহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০২/২০২৪ ১০:২৪:০১ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে মহিলা সহ সাজাপ্রাপ্ত ৪ আসামি গ্রেফতার

ছবি: সংগৃহীত


সিলেটের গোলাপগঞ্জে ১জন সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) পৃথক পৃথক অভিযানে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের নিজ ঢাকাদক্ষিণ গ্রামের মৃত ইজ্জাদ আলীর ছেলে হেলাল উদ্দিন, ইসলামপুর গ্রামের আলম মিয়ার ছেলে শাকিল আহমদ, শেখপুর গ্রামের তজমুল আলীর ছেলে আব্দুল হক, ছত্রিশ গ্রামের কামাল উদ্দিনের স্ত্রী খোদেজা বানু।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে হেলাল উদ্দিন সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি। অন্যরা নরমাল পরোয়ানাভুক্ত আসামি। গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

এম সি



শীর্ষ সংবাদ: