কানাইঘাট থানা পুলিশ ধাওয়া দিয়ে ৩৬ কার্টন ভারতীয় নাসির বিড়ি বোঝাই একটি মিনি পিকআপ গাড়ি জব্দ করেছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, বুধবার বিকেল অনুমান আড়াইটার দিকে উপজেলার গাছবাড়ী বাজারে অবস্থান করছিলেন থানার এস.আই দেবাশীষ শর্মা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদারের কাছ থেকে জানতে পারেন, গাজী বোরহান উদ্দিন রোড দিয়ে ভারতীয় নাসির বিড়ি বোঝাই পিকআপ গাড়ি গাছবাড়ী বাজারের দিকে যাচ্ছে। তখন পুলিশ পিকআপ গাড়িটির পিছু নিলে গাড়ির চালক দ্রুত বেপরোয়া গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পুলিশ গাড়িটির পিছু দাওয়া করলে গাড়ি চালক কোন উপায় না পেয়ে স্থানীয় ছত্রপুর গ্রামের ব্রিজের পাশে গাড়ি রেখে পালিয়ে যায়
পরে পুলিশ পিকআপ গাড়ি তল্লাশি করে ৩৬ কার্টন (৬ লক্ষ ৯৩ হাজার পিস) ভারতীয় নাসির বিড়ি উদ্ধার করে নাম্বার বিহীন মিনি কাভার্ড পিকআপ গাড়ি সহ থানায় নিয়ে আসেন।
জব্দকৃত নাসির বিড়ির আনুমানিক বাজার মূল্য ৭ লক্ষ টাকা বলে জানা গেছে।্রর
অভিযানে সহযোগিতা করেন, থানার এস.আই পীযুষ চন্দ্র সিংহ, এস.আই মাসুম আলম, এস.আই রাম চন্দ্র দেব।
থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানিয়েছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ভারতীয় বিড়ি আটকের ঘটনায় থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
জৈন্তাবার্তা/এমকে




