নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ সম্পন্ন
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ সম্পন্ন

গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১১/০২/২০২৪ ০৭:৩৯:৫৪ পূর্বাহ্ন

নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ সম্পন্ন

নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ সম্পন্ন।


গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নন্দিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

রোববার ১১ ফেব্রয়ারী বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল উদ্দীনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিসবাহ আহমদের সঞ্চালনায় দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গেয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল। প্রধান আলোচকের বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা কমিটির সদস্য মাওলানা আব্দুল কাদের সিরাজি,মাস্টার বদরুল ইসলাম, ওয়ার্ড সদস্য খালেদ আহমদ,প্রত্যাশা যুব সংঘের সভাপতি কে এম শাহীন আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন,বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সুহাদা বেগম।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: