ছবি: সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় সড়ক দূর্ঘটনায় জকিগঞ্জের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকালে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত যুবক জকিগঞ্জ উপজেলার ৫নং জকিগঞ্জ সদর ইউনিয়নের দরিয়াবাজ গ্রামের আখদ্দছ আলীর পুত্র আব্দুল আহাদ টগাই (৩৭)। নিহত যুবক বাসের হেলপার ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার ( জকিগঞ্জ বিয়ানীবাজার সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, নিহত যুবক কিছুটা শারীরিক অসুস্থতার কারণে বিয়ানীবাজারের মেওয়া নামক স্থানে বাস থেকে নেমে রাস্তার পাশে যাচ্চিলো । এমন সময় বিপরীতমুখী সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় যায়। পরে ঐ সিএনজির লোকজন বিয়ানীবাজার সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে কেটে পড়ে সিএনজির লোকেরা।
তিনি আরও বলেন, লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এম সি




