বিশ্বনাথে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

বিশ্বনাথে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১২/০২/২০২৪ ১০:০২:৪৩ পূর্বাহ্ন

বিশ্বনাথে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা

ছবি : নিজস্ব


সিলেটের বিশ্বনাথ পৌর শহরে একটি সাদা কাগজে চিরকুট লিখে  লিটন দেব (২৮) নামে এক যুবক আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

১২ ফেব্রুয়ারি রাতে বিশ্বনাথ পৌরশহরের কারিকোনায় তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভিতরে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি পৌর শহরের ৮নং ওয়ার্ডের জানাইয়া গ্রামের মৃত রণধীর দেবের ছেলে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে বাসায় না যাওয়ায় গভীর রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশের সাহায্যে সাটার উঠিয়ে লিটনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এ ঘটনাট খবর পেয়ে ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম ও থানার ওসি রমাপ্রসাদ চক্রবর্তি ঘটনাস্থল পরিদর্শন করেন। এরপর পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালের মর্গে লাশ প্রেরণ করে। আত্মহত্যাকারী যুবকের মরদেহ সোমবার ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসময় চিরকুটে তার লিখায় দেখা যায় তিনি লিখেছেন, ‘আমার সবকিছু ডয়ারে খাতায় লিখা। আমার মৃত্যুর পর বাড়িতে নিবায় না, আমারে চালিবন্দর দাও (দাহ) করবায়। দোকানে কাষ্টমারের মাল দিয়া দিও’।

বিশ্বনাথ থানার এসআই দূর্গা কুমার দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধারের পর যুবকের হাতের লেখা একটি চিরকুট পাওয়া গেছে। যেখানে কাউকে দায়ী করেননি তিনি। লাশটি ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ: