কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ১২:০১:৫৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ

ছবি : নিজস্ব


কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান সোমবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। একই সময় মা ও অভিভাবক সমাবেশও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ। প্রধান শিক্ষক শংকর চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া ফেরদৌস, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, উপজেলা শিক্ষা কর্মকর্তা বদিউজ্জামান আহমদ, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমানসহ বিশিষ্টজনরা বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়।

অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুনীল চন্দ্র শীল ও সহকারী শিক্ষক শংকর শিকদার। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আলমগীর বাদশা, শাহ আলম, রিপ্লু চক্রবর্তী, আসমা সুলতানা, রবীন্দ্র কুমার সিংহ ও আকাশ চৌধুরী প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ: