ছবি : নিজস্ব
সদ্য প্রকাশিত এমবিবিএস ভর্তি পরীক্ষায় মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৬ মেধাবী শিক্ষার্থী।
রবিবার (১১ ফেব্রুয়ারি) ফলাফল প্রকাশিত হবার পর চান্স পাওয়া ছাত্র-ছাত্রীদের স্বজন ও সামাজিক সংগঠন গোয়াইনঘাট ছাত্র পরিষদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে।
গতবারও গোয়াইনঘাটের কয়েকজন মেধাবীরা মেডিকেলে চান্স পেয়েছে। এবারও ইতিমধ্যে ৬ জনের নাম জানা গেছে। মেধা ক্রমিক অনুযায়ী তারা বিভিন্ন মেডিকেলে সুযোগ লাভ করেছে।
সাফল্যে গাঁথা গোয়াইনঘাট থেকে দেশের বিভিন্ন পাবলিক মেডিকেল কলেজে চান্সপ্রাপ্তরা হলো ফতেপুর ইউনিয়নের শান্তা আক্তার (দিনা),সুন্নাহ আক্তার (কণা), জুবায়ের আহমদ কামরান, লেংগুড়া ইউনিয়নের সুরাইয়া জান্নাত সিলেট ওসমানী মেডিকেল কলেজ। তোয়াকুল ইউনিয়নের নিশাত তাসনিম ও নন্দিরগাঁও ইউনিয়নের শাহাব উদ্দিন কক্সবাজার মেডিকেল কলেজ।
এম সি




