গোয়াইনঘাট এসোসিয়েশন দ্যু-লা ফ্রান্সের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাট এসোসিয়েশন দ্যু-লা ফ্রান্সের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ০৫:৫৯:১৭ পূর্বাহ্ন

গোয়াইনঘাট এসোসিয়েশন দ্যু-লা ফ্রান্সের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ


গোয়াইনঘাট এসোসিয়েশন দ্যু লা ফ্রান্স এর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বঙ্গবীর এম এ জি ওসমানী উচ্চ বিদ্যালয়ে গোয়াইনঘাট ছাত্র পরিষদের আয়োজনে গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি শিব্বির আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মুছলেহ উদ্দিন মুনাঈম এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ১নং রুস্তমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন শিহাব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি রিয়াজ উদ্দিন বাবুল, ১নং রুস্তমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মুজিবুর রহমান, ৬নং ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল হাকিম, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রঞ্জন বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সৌরভ, রুস্তমপুর ছাত্র সংসদের সভাপতি সুনাম আহমদ।

উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সদস্য ইসমাইল হোসেন শিমুল, মিজানুর রহমান দৌলত, খায়রুল আমিন, তারেকুজ্জামান, জুবায়ের আহমদ, সুজন আহমদ, সাইদুল মুরসালিন, কামরুল ইসলাম, রাজু আহমদ, তানিম আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: