জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়নের নাগরিকদের হোল্ডিং ট্যাক্স আদায় বিষয়ক জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৩ই ফেব্রুয়ারী) দুপুর ২ ঘটিকায় ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয় এই মত বিনিময় সভা। ১ নং নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলি র সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সদস্য মনসুর আহমেদ, ফখরুল ইসলাম, হুমায়ন কবির খান, মাসুক আহমেদ, মো মামুনুর রশীদ, সাইফুল ইসলাম, সেলিম আহমদ, আখলাকুল আম্বিয়া, শফিকুল হক, কামরুল হাসান।
সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন হোল্ডিং ট্যাক্স কালেকটর মো সোলেমান আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন,আব্দুল খালিক পাখি, উপজেলা আওয়ামিলীগের দপ্তর সম্পাদক হাসিনুল হক হুসনু, হায়দর আলি, কৃষকলীগের আহবায়ক আ মান্নান, আওয়ামী লীগের প্রচার সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজান কবির খান, আওয়ামী লীগ সদস্য হাজী মাহমুদ আলি, আবুল হোসেন, আতিকুর রহমান আতিক,মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি শফিকুল ইসলাম সহ অন্যান্যরা।
মত বিনিময় সভায় ইউনিয়নের নাগরিকদের বাড়ী, বাসাবাড়ীর বার্ষিক হোল্ডিং ট্যাক্স প্রদানের নিয়মাবলী ও গুরুত্ব নিয়ে দিকনির্দেশনামুলক আলোচনা ও মত বিনিময় করা হয়।
জৈন্তাবার্তা/এমকে




