ফুল ফুটুক কিংবা নাইবা ফুটুক আজি বসন্ত। ঋতুরাজ বসন্তকে বরণ ও গ্রাম বাংলার চিরায়ত ঐতিহ্য পিঠাপুলির সাথে বর্তমান প্রজন্মকে পরিচিত করতে জৈন্তাপুরে পালিত হলো বসন্তবরণ ও পিঠাপুলি উৎসব ১৪৩০।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১১:০০ ঘটিকা হতে দিনব্যাপী বসন্তবরণ ও পিঠাপুলি উৎসবের আয়োজন করে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
এ সময় বিভিন্ন অস্হায়ী স্টলে পিঠার পসরা সাজিয়ে বসে স্কুলের শিক্ষার্থীরা। চলে জমজমাট বেঁচাকেনা। সেই সাথে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পিঠাপুলি উৎসব চলাকালীন সময় জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ অনুষ্ঠানে উপস্থিত হন। এ সময় তাকে অভ্যর্থনা জানান স্কুলের প্রধান শিক্ষিকা শাহানা জাফরিন রোজী। পরে তিনি বিভিন্ন পিঠার স্টল ঘুরে ঘুরে দেখেন।
এরপর জৈন্তাপুর উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট কমিটির আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক জহর কুমার সিংহ, , তপন কান্তি দেব,আনোয়ার হোসেন,কবির আহমেদ চৌধুরী, শ্রাবনী দাস সুইটি,সিদ্দিক হায়দার,প্রবন কুমার দাস,তোহা মিয়া,সাইফুল আলম রেজাউল করিম ও সুমন চন্দ্র ঘোষ সহ অন্যান্যরা।
জৈন্তাবার্তা/এমকে




