ছবি : নিজস্ব
বাংলাদেশ সরকার ঘোষিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (২০২৪) সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ ফেব্রয়ারী প্রাথমিক শিক্ষা পরিবার তোয়াকুল ইউনিয়ন শাখার পক্ষ থেকে দুইদিন ব্যাপী প্রতিযোগিতায় উপজেলার তোয়াকুল ইউনিয়নের বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ইউনিয়নের বারোটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সমাপনী দিনে বিকেল ৩টায় প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনার মাধ্যমে সম্মাননা প্রদান করা হয়।
তোয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাশিদ আলীর সঞ্চালনায় ও নওয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ আশরাফুল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল আলম,প্রধান শিক্ষক নুরুল আমিন,প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন,মাস্টার মহরম আলীসহ আরো অনেকে।
সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন,ফুলতৈল ছগাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী,জাঙ্গাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক বিএসসি,বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফখরুল ইসলাম প্রমুখ।
অবসরপ্রাপ্ত শিক্ষকদের মূল্যায়নে প্রতিবছর ইউনিয়ন পর্যায়ে আয়োজিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় এইরকম অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনার মাধ্যমে সম্মাননা প্রদান করা হবে বক্তাগণ বলেন। এছাড়া উপস্থিত ছিলেন, ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এম সি




