কানাইঘাটে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

কানাইঘাটে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কানাইঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ০৮:৫৪:২১ পূর্বাহ্ন

কানাইঘাটে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু

কানাইঘাটে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু।


কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় বাংলাদেশ  ফলিত পুষ্টি  গবেষণা  ও প্রশিক্ষণ  ইনস্টিটিউট (বারটান) সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয় কর্তৃক আয়োজিত সিলেটের কানাইঘাটে দুই গ্রুপে ৩ দিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি (ফলিত পুষ্টি) বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা কৃষি অধিদপ্তরের অডিটরিয়ামে “শিক্ষক, ইমাম, পুরোহিত, উপ সহকরী কৃষি কর্মকর্তা, সাংবাদিক, প্রাণিসম্পদ ও মৎস্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মচারী, মহিলা বিষয়ক অধিপ্তরের মাঠ পর্যায়ের কর্মচারী, এনজিও প্রতিনিধি সহ মোট ৩০ জন ও উপজেলা ইউটিডিসি হলে ৩০জন কৃষক-কৃষাণী নিয়ে এ প্রশিক্ষণ শুরু হয়েছে। 

প্রশিক্ষণে সেশন পরিচালনা করছেন অঞ্চল প্রধানের বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ মুশফিকুছ সালেহীন, সহকারী  বৈজ্ঞানিক কর্মকর্তা নূরুন নবী, উপজেলা কৃষি কর্মকর্তা এমদাদুল হক। ৩ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং উপজেলা মৎস্য কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষণ প্রদান করবেন। 

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: