একুশে পদকে মনোনীত সিলেটের দুই বরেণ্য সঙ্গীত শিল্পী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

একুশে পদকে মনোনীত সিলেটের দুই বরেণ্য সঙ্গীত শিল্পী

জৈন্তা বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩/০২/২০২৪ ০৯:১৮:৪২ পূর্বাহ্ন

একুশে পদকে মনোনীত সিলেটের দুই বরেণ্য সঙ্গীত শিল্পী

বিদিত লাল দাস ও শুভ্র দেব।


এবার একুশে পদকে মনোনীত হয়েছেন সিলেট বিভাগের দুই বরেণ্য সঙ্গীত শিল্পী।

বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ এবার এ দু’জন সহ দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক। সিলেট বিভাগের শিল্পিরা হলেন বিদিত লাল দাস (মরণোত্তর) ও শুভ্র দেব।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব আইরীন ফারজানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পদক প্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। এবার শিল্পকলার বিভিন্ন শ্রেণিতে এই পদক পেয়েছেন ১১ জন। এর মধ্যে রযেচেন সিলেটের বিদিত লাল দাস (মরণোত্তর) ও শুভ্র দেব।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: