জৈন্তাপুরে ৪টি কেন্দ্র ২টি ভেন্যুতে মোট ১৭৮৯ জন এসএসসি পরীক্ষার্থী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

জৈন্তাপুরে ৪টি কেন্দ্র ২টি ভেন্যুতে মোট ১৭৮৯ জন এসএসসি পরীক্ষার্থী

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ১১:১৩:১১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৪টি কেন্দ্র ২টি ভেন্যুতে মোট ১৭৮৯ জন এসএসসি পরীক্ষার্থী


আগামীকাল ১৫ই ফেব্রুয়ারী সারাদেশে এক যোগে শুরু হতে যাচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। সারাদেশের ন্যায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১ হাজার ৭ শত ৮৯ জন পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।

জৈন্তাপুর মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে, চলতি বছর উপজেলায় মোট চারটি কেন্দ্র ও ২টি ভেন্যুতে এসএসসি পরীক্ষা নেয়া হবে। কেন্দ্র গুলো হচ্ছে জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়, হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, জৈন্তাপুর তৈয়ব আলি কারিগরি কলেজ ও জৈন্তা দারুস সুন্নাহ জামেয়া ইসলামিয়া মাদ্রাসা। এছাড়াও দুইটি ভেন্যু হিসেবে পরীক্ষা কেন্দ্র হলো  জৈন্তিয়াপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও এম আহমদ পাবলিক উচ্চ বিদ্যালয়।

এ বছর নিয়মিত ও অনিয়মিত ১ হাজার ৭ শত ৮৯ জন পরীক্ষার্থীদের মধ্য  ১হাজার ৪ শত ২২ জন এসএসসি পরীক্ষার্থী ২ শত ১ জন এসএসসি ( ভোক) ও ১ শত ৬৬ জন দাখিল পরীক্ষায় অংশ নিতে যাচ্ছে।

এদিকে এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে জৈন্তাপুরে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্রের ২০০ গজের ভিতরে পরীক্ষা সংশ্লিষ্ট ব্যাতীত সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ ও প্রতিদিন পরীক্ষা শুরুর পূর্বে পুলিশ পাহারায় কেন্দ্র ও ভেন্যুতে প্রশ্নপত্র পৌঁছে দেয়া হবে বলেন জানান জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো সাজেদুল ইসলাম।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ: