মন্দির থেকে সংসদে সিলেটের রুমা চক্রবর্তী
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

মন্দির থেকে সংসদে সিলেটের রুমা চক্রবর্তী

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০২/২০২৪ ০৯:০৪:১১ পূর্বাহ্ন

মন্দির থেকে সংসদে সিলেটের রুমা চক্রবর্তী

রুমা চক্রবর্তী।


সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সিলেটের রুমা চক্রবর্তী।দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন। সিলেট থেকে দলটির মনোনয়ন পেয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রুমা রায় চৌধুরী (রুমা চক্রবর্তী)।

রুমা চক্রবর্তী

নিজের থাকার নিজস্ব ভূসম্পত্তি নেই। থাকেন সুপাতলা কালী মন্দিরের জায়গার ছোট্ট পরিসরে। এখান থেকে শিক্ষকতা, রাজনীতি, জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। একই সাথে তিন কন্যা ও এক পুত্রকে বীর মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী গড়ে তুলেছেন নিজ হাতে। তাঁর সংসদ সদস্য হওয়ার খবরে বিয়ানীবাজারে বইছে আনন্দের হিল্লোল।

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চূড়ান্ত হওয়া ৪৮ জন নারীর নাম ঘোষণা করেন।

সিলেট থেকে দলটির মনোনয়ন পেয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান। উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল খালিক মায়ন ২০১১ সালের ২৯ জানুয়ানী মৃত্যুবরণ করলে সে সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন বীরমুক্তিযোদ্ধা রুমা রায় চৌধুরী (রুমা চক্রবর্তী)।

এরআগে আজ সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনা মনোনয়ন প্রত্যাশী ১৫৪৯ জনের সঙ্গে বৈঠক করেন।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংরক্ষিত আসনে মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগ। তিন দিনে মোট ১৫৪৯ ফরম বিক্রি করেছে দলটি। যা থেকে আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা।

মূলত জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। একেকটি রাজনৈতিক দল ছয়টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষিত নারী আসন পান। এ হিসেবে নিজেদের এবং স্বতন্ত্রদের সমর্থন পাওয়ায় আওয়ামী লীগ পাবে মোট ৪৮ আসন।

১৯৫৬ সালের ৫ মার্চ সিলেটে জন্ম রুমা রায় চৌধুরীর৷ রুমা চক্রবর্তী একাত্তরে স্কুল ছাত্রী ছিলেন। দেশের টানে ঝাঁপিয়ে পড়েন মুক্তিযুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে অস্ত্র প্রশিক্ষণ নেন তিনি৷ এছাড়া আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য আগে থেকেই নিজেকে তৈরি করেন এই সাহসী নারী।

রমেন্দ্র চক্রবর্তীকে বিয়ে করে সংসারি হলেও তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে সন্তানদের বড় করে তুলতে। সংসার বিরাগী রমেন্দ্র চক্রবর্তী বেশ আগে পরোলোক গমন করলে পরিবারের দায়িত্ব একা হাতে সামলান তিনি।

তার বাবা রবীন্দ্র রায় চৌধুরী এবং মা সরজ বালা চৌধুরী। মুক্তিযুদ্ধ শুরুর সময় নবম শ্রেণীর ছাত্রী ছিলেন রুমা রায়৷ তিনি ঢাকায় বড় বোনের বাসায় থেকে পড়াশোনা করার কারণে তৎকালীন আন্দোলন-সংগ্রামের সাথে জড়িয়ে পড়েন।

রুমা মিরপুর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা সেবার প্রশিক্ষণ নেন৷ এছাড়া মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে ঢাকা চিকিৎসা মহাবিদ্যালয়েও নার্সিং প্রশিক্ষণ নিয়ে সহকারী সেবিকা হিসেবে কাজ শুরু করেন৷ পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে এবং বিশ্ববিদ্যালয় চত্বরে কাঠের বন্দুক নিয়ে প্রশিক্ষণ নেন কিশোরী রুমা রায়৷

মুক্তিযোদ্ধা রুমা চক্রবর্তী তিন কন্যা শিল্পী চক্রবর্তী, রিমা চক্রবর্তী ও রিক্তা চক্রবর্তী এবং একমাত্র ছেলে রিপন চক্রবর্তী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তিন কন্যা গৃহিনী।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: