গোয়াইনঘাটে ১০ টাকা ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

গোয়াইনঘাটে ১০ টাকা ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ১২:০১:৪০ অপরাহ্ন

গোয়াইনঘাটে ১০ টাকা ভাড়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার অন্তর্গত নব গঠিত বিছনাকান্দি ইউনিয়নের আনফরের ভাঙ্গার বাঁধে টাকা উত্তোলন কে কেন্দ্র করে দু-পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত বিশজন গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেলে বিভিন্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। গুরুতর আহত ৩ জনকে অপারেশন করা হয়েছে।

সরেজমিন খবর নিয়ে জানা যায় অধ্য ১৪ ফেব্ৰুয়ারী বুধবার সকাল ১১ টার সময় হাদারপার উপরগ্রাম বাজার মহল্লার মসজিদের নির্মাণাধীন কাজের জন্য দ্বায়িত্বপ্রাপ্ত কলিম উল্ল্যাহ ছেলে জামিল আহমদ, বদরুল ইসলাম, জবরুল ইসলাম সহ অপরাপররা টাকা উত্তোলনে থাকাকালীন বিছনাকান্দি নতুন ভাঙ্গার নাসির উদ্দিন এর পুত্র পাভেল আহমদ ও আলীম উদ্দিন এর পুত্র সুহান আহমদ, জালাল উদ্দিন এর পুত্র জুয়েল আহমদ মটর সাইকেল যোগে হাদারপার থেকে বাড়িতে যাওয়ার সময় অস্থায়ী ভিত্তিতে মসজিদের উন্নয়ন কাজের জন্য তৈরি বাঁধের উপরে গেলে টাকা উত্তোলন কারী জামিল আহমদ গংরা নির্ধারিত পারাপার ভাড়া চায়। এতে ভাড়া চাওয়া কে কেন্দ্র করে উত্তেজনা বাড়লে সংঘর্ষ কঠিন আকারে রুপ নেয়।

উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে গুরুতর আহত হন ১)জামিল আহমদ (২৩) ২,সোনাউল্ল্যাহ মিয়া (৬০) ৩,কয়েস মিয়া (৩৫) ৪,কলিম উল্ল্যাহ (৭০) ৫,বদরুল ইসলাম (২৫) ৬,জবরুল ইসলাম (২৩),৭,মন্তাজ মিয়া (৫০)৮,হোসাইন আহমদ (২৩), ৯, নাসির উদ্দিন সহ অন্তত ২০ জন।

এতে গুরুতর আহত কয়েস মিয়া সহ তিনজনকে অপারেশন তিয়েটারে হস্তান্তর করা হয়েছে। বাকিরা উসমানী মেডিকেলের সার্জারি ও অর্থপেডিক্স ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। 

জানতে চাইলে আহত সোনা উল্ল্যাহ জানান, আমরা মহল্লা ও গ্রামবাসীদের পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কাজের জন্য প্রতিনিয়ত আনফরের ভাঙ্গার অস্থায়ী বাঁধে প্রতি গাড়ি থেকে স্বল্প হারে কিছু টাকা উত্তোলন করি। কিন্তু বিসনাকান্দির নতুন ভাঙ্গার নাসিরের পুত্র পাভেল , আলীমের পুত্র সুহান, জালালের পুত্র জুয়েল মটর বাইক নিয়ে পারাপারে আমাদের লোকজন টাকা চাইলে তারা হামলা চালায় এতে তারা নিকটস্ত বাড়ি থেকে দেশীয় দা, চাকু, ছুলফী, সহ আগ্নেয়াস্র নিয়ে আক্রমণ করলে আমরা ১৫ জন গুরুতর আহত হই।

তিনি আরও জানান হামলাকারীরা একাধিক মামলার আসামী ও এলাকার চিন্হিত সন্ত্রাসী। আমরা তাদের উপযুক্ত বিচার চাই। 

অপর পক্ষের নাসির উদ্দিন জানান, তারা অবৈধভাবে আনফরের ভাঙ্গায় বাঁধ দিয়ে টাকা উত্তোলন করছে, আমরা এলাকার মানুষ তাদের নিকট জিম্মি রয়েছি। আমরা এসব চাঁদাবাজির অবসান চাই।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আনফরের ভাঙ্গার বাঁধে টাকা উত্তোলনের ঘঠনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা শুনেছি, তবে এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেয় নি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এম সি



শীর্ষ সংবাদ: