জৈন্তাপুরে পৃথক ৩ টি সড়ক দুর্ঘটনায় ৭জন আহত
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

জৈন্তাপুরে পৃথক ৩ টি সড়ক দুর্ঘটনায় ৭জন আহত

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ১২:৪৪:০১ অপরাহ্ন

জৈন্তাপুরে পৃথক ৩ টি সড়ক দুর্ঘটনায় ৭জন আহত

ছবি: সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলাধীন সিলেট তামাবিল মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পৃথক ৩ টি পৃথক পৃথক  সড়ক দুর্ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন।

বুধবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৮ টা থেকে ৯ টার মধ্যে এসব দূর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়,  সিলেট তামাবিল মহাসড়কের  বাঘের সড়ক নামক স্হানে  চিনি বোঝাই ডিআই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে প্রবেশ করে, এতে দুই জন মারাত্মক  আহত হন।

আহতরা হলেন গোয়াইনঘাট উপজেলার পূর্ব আলীরগাও নয়ামাটি গ্রামের মৃত মাসুক উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০) এবং একই ইউনিয়নের লামাকুটা পাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আলী আমজাদ (৩২)।

অপরদিকে জৈন্তাপুর উপজেলার চিকনাগোল ইউনিয়নের  চিকনাগুল সিলেট গ্যাস ফিল্ড সংলগ্ন এলাকায়  দাড়িয়ে থাকা ডিআই পিক-আপ সিলেট গামী মোটরসাইকেল  ধাক্কা দিলে ঘটনা স্থলে দুই ভাই বোন গুরুতর আহত হন।

আহতরা হলেন উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় গ্রামের আজির উদ্দিনের ছেলে মারুফ আহমেদ (২২) তাসনিমা বেগম (২৩)।

অপরদিকে জৈন্তিয়া গেইট ঘাটেরচটি আইসক্রিম ফ্যাক্টরি  সামনে সিলেট গামী মোটরসাইকেল  পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলে ৩ জন গুরুতর আহত হন। আহতরা হলেন চিকনাগুল ইউনিয়নের ঘাটেরচটি গ্রামের আব্দুল মালিক (৬০)  মোটরসাইকেল আরোহী আরমান আহমদ (২৩) ইউসুফ আহমেদ (২২)।

আহতরা সবাই  সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এদিকে পৃথক পৃথক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মো ইউনুস আলি। তিনি জানান বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ: