জৈন্তাপুরে নাগামরিচ চাষে সফল দুই কৃষক রকিব ও সোলেমান
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন

জৈন্তাপুরে নাগামরিচ চাষে সফল দুই কৃষক রকিব ও সোলেমান

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০২/২০২৪ ০৪:৩৭:১৭ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নাগামরিচ চাষে সফল দুই কৃষক রকিব ও সোলেমান

সফল নাগাচাষী আব্দুর রকিব - জৈন্তা বার্তা


জৈন্তাপুর উপজেলার নাগামরিচ  রপ্তানি হচ্ছে ইউরোপের দেশ সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে।  জৈন্তাপুর উপজেলার ছয়টি ইউনিয়নে মধ্য সিংহভাগ নাগা মরিচের চাষ হয় দরবস্ত ও নিজপাট ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে। 

নাগামরিচ চাষে সফলতা পেয়েছেন এরকম দুই সফল কৃষক হলেন, নিজপাট ইউনিয়নের বারগাতি গ্রামের সোলেমান আহমেদ ও আব্দুর রকিব।

কৃষক আব্দুর রকিব জানান চলিত বছর তিনি ৩৩ শতাংশ জমিতে নাগামরিচের আবাদ করেছেন।  এতে তার মোট উৎপাদন খরচ হয়েছে ৩৫ হাজার টাকার মত। তিনি জানান জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনামূল্যে সার,কীটনাশক ও বীজ পেয়েছেন। আগামী বৈশাখ মাস পর্যন্ত তিনি এই জমি থেকে দুই লক্ষ টাকার নাগামরিচ বিক্রি করতে পারবেন বলে আশাবাদী।  নাগামরিচের পাশাপাশি তিনি চলতি মৌসুমে আউশা, কুমড়া ও লাউ চাষ করে প্রায় ৫০ হাজার টাকার সবজী বিক্রি করেছেন।

একই গ্রামের সফল আরেক নাগামরিচ চাষী সোলেমান আহমেদ। তিনি জানান ৩৩ শতকে তার উৎপাদন ব্যায় ৪০ হাজার টাকার মত। কোন ধরণের সমস্যা হয় কিনা এ প্রশ্নের জবাবে তিনি বলেন তার বাগানে প্রায় ১০০ টি চারা ঢলে পড়া রোগে আক্রান্ত হয়েছে। তার পরেও মৌসুমের শেষ তার নাগামরিচ বিক্রি লক্ষমাত্রা আড়াই লক্ষ টাকা হবে বলে তিনি জানান। কারণ হিসেবে তিনি বলেন তার বাগানের উৎপাদিত মরিছ সরাসরি রপ্তানি কারক পর্যায়ে তিনি বিক্রি করেন। ফলে কিছু বাড়তি মুনাফা তিনি পেয়ে থাকেন। 

এ বিষয়ে জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন আহমেদ বলেন, ঢলে পড়া রোগ নিয়ন্ত্রণে রোপনের পূর্বে বীজশোধন,মাটি শোধন ও পরিমিত ডেলোচুন প্রয়োগের পরামর্শ দিয়ে থাকি। এতে করে কোন বিপত্তি হলে কিছু চারা ঢলে পড়ে কিন্তু তা সংখ্যায় তুলনামূলক কম। তিনি আরো জানান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কীটপতঙ্গ আক্রমণ থেকে নাগামরিচের চারা রক্ষা করতে জৈব বালাইনাশক হিসেবে ফেরোমেন ফাঁদের ব্যবহার করা হয়। ৩৩ শতাংশ জমিতে সাতটি ফেরোমন ফাঁদ ব্যবহার করলে যথেষ্ট। 

সফল দুই নাগামরিচ চাষী সোলেমান ও আব্দুর রকিব সম্পর্কে জৈন্তাপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ সহকারী কৃষি কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, এই দুইজন চাষীকে জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার মেনেজমেন্ট প্রকল্পের আওতায় প্রদর্শনী দেয়া হয়েছে। 

২০২৩-২৪ অর্থ বছরে নিজপাট ইউনিয়নের ০৩ ব্লকে উচ্চমুল্য ফসল উৎপাদনে তাদের সকল প্রকারে প্রোনোদনা, সার,বীজ, কিটনাশক সরবরাহ করা হয়েছে। সেই সাথে প্রতি সপ্তাহে দুই থেকে তিনদিন কৃষি কর্মকর্তা রা বাগান পরিদর্শন করে দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে আসছেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ: